শিরোনাম
◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০৫:৪৫ বিকাল
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৫:৪৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আলিঙ্গনের দৃশ্য পাকিস্তানের সংস্কৃতি পরিপন্থী, বন্ধের নির্দেশ

সাকিবুল আলম: [২]আলিঙ্গন দৃশ্য পাকিস্তানি সংস্কৃতির পরিপন্থী, তাই টেলিভিশনে এ সব দেখানো যাবে না। টিভি চ্যানেলগুলোকে এমনই নির্দেশ দিয়েছে পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটি। কর্তৃপক্ষের বক্তব্য, টিভি সিরিয়ালে এই ধরনের দৃশ্য সম্প্রচার নিয়ে তাদের কাছে বহু অভিযোগ জমা পড়েছে। আনন্দবাজার

[৩]পাকিস্তানের মিডিয়া নিয়ন্ত্রক কর্তৃপক্ষ জানিয়েছে, বিবাহিত দম্পতির আলিঙ্গন দৃশ্য প্রদর্শনও ইসলামি শিক্ষার অসম্মান। নির্দেশিকায় বলা হয়েছে,কাউকে আলিঙ্গন করা, কাউকে জড়িয়ে ধরে সমবেদনা জানানো, পরকীয়া, অশ্লীল দৃশ্য, সাহসী পোশাক, শয্যা-দৃশ্য, বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতা, এ সব দেখানো হয়। যা আমাদের ইসলামিক শিক্ষা এবং পাক সংস্কৃতির অসম্মান।

[৪] বিনোদন জগতের ওপরে এ ধরনের নিষেধাজ্ঞা চাপানোয় খুশি নন অনেকেই। দেশটির মানবাধিকার কর্মী রিমা ওমর ব্যাঙ্গাত্মক সুরে টুইট করেছেন, বিবাহিত দম্পতির ঘনিষ্ঠতা, একে অপরের প্রতি শ্রদ্ধা, এটা তো পাকিস্তানি সমাজের সঠিক চিত্র নয়। আমাদের সংস্কৃতি হচ্ছে নিয়ন্ত্রণের,অত্যাচারের, হিংসার। ওগুলো তো ভিনগ্রহের মূল্যবোধ। আমাদের প্রতিরোধ করা উচিত।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়