শিরোনাম
◈ বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক জোরদারে প্রধানমন্ত্রীর সঙ্গে হাকান ফিদানের বৈঠক ◈ বিদ্যুৎ খাতে হযবরল, অলস সক্ষমতার বিপুল ভার মানুষের ওপর  ◈ মূল্যবৃদ্ধির চাপ ধনীদের ওপর, ৬৫ শতাংশ সাধারণ মানুষ সুরক্ষিত: তথ্যমন্ত্রী ◈ জুয়া নিয়ন্ত্রণে গোয়েন্দাদের বাড়তি ক্ষমতা, সন্দেহ হলেই তল্লাশি ও গ্রেপ্তার করতে পারবে, অপব্যবহারের আশঙ্কা বিশেষজ্ঞদের ◈ অনলাইন ঝড় থেকে রাজপথে: শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে দিল্লিতে ‘ককরোচ জনতা পার্টি’র বিক্ষোভ, থাকছেন সোনম ওয়াংচুক-ও ◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ১২:১০ দুপুর
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০৭:০৮ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ ও মিয়ানমারে চীনের প্রভাব ভারতের জন্য বিপজ্জনক, বললেন দেশটির সেনাপ্রধান

লিহান লিমা:[২] শনিবার ভারতের সেনাপ্রধান বিপিন রাওয়াত বলেছেন, বাংলাদেশ এবং মিয়ানমারে চীনের প্রভাব ভারতের জাতীয় স্বার্থের জন্য ভালো কিছু নয়। রাওয়াত আরো বলেন, ভারতের এই দুই প্রতিবেশী দেশ চীনের কাছ থেকে বৃহত্তর সামরিক সহায়তা পাচ্ছে। এছাড়া বেইজিং দক্ষিণ এশিয়ায় নিজেদের কৌশলগত অবস্থান জোরদার করতে শ্রীলংকা, নেপাল এবং মালদ্বীপে বিনিয়োগ করছে। স্ক্রলডটইন

[৩]গোয়াহাটিতে এক ইভেন্টে রাওয়াত বলেন, ‘এই অঞ্চলে ভূ-কৌশলগত প্রতিযোগিতা এবং নিজ স্বার্থে পর্যাপ্ত নিরাপত্তা তৈরিতে চীন একটি অনুকূল পরিস্থিতি তৈরি করছে। দক্ষিণ এশিয়ায় কোনো কৌশলগত অস্থিতিশীলতা সৃষ্টি হলে সবক্ষেত্রেই বিপদ সৃষ্টি হবে যা ভারতের আঞ্চলিক অখণ্ডতা এবং কৌশলগত গুরুত্বকে হুমকি ফেলবে। চীনের প্রভাব মোকাবেলায় ভারতকে তার প্রতিবেশী দেশগুলোর সঙ্গে আরো বেশি সম্পৃক্ত থাকতে হবে।

[৪] রাওয়াত অভিযোগ করেন, যখনই জম্মু ও কাশ্মীরে শান্তি বজায় থাকে পশ্চিমা প্রতিপক্ষ দেশগুলো সাম্প্রদায়িক হাঙ্গামা ঘটিয়ে ভারতের বিরুদ্ধে পাকিস্তানের প্রক্সি যুদ্ধ তৈরি করে। এই মাসেই কাশ্মীরে অভিবাসী শ্রমিকসহ ১২জনের মতো বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রাওয়াত বলেন, আফগানিস্তানের পরিস্থিতি জম্মু ও কাশ্মীরেও প্রভাব ফেরতে পারে। এর জন্য প্রস্তুত থাকতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়