শিরোনাম
◈ ডিসেম্বর ঘিরে সীমান্তে বাড়তি সতর্কতা, অবৈধ প্রবেশ ঠেকাতে বিশেষ নজরদারি ◈ মানবিকতা নির্ভর ও জনকল্যাণমুখী দেশ গড়তে চায় সরকার : ডা. জুবাইদা ◈ ব্যাংকের পরিচালক হতে পারবেন না মন্ত্রী-এমপিরা, আসছে নতুন বিধিনিষেধ ◈ ‘এটি ছিল একটি ফাঁদ, আর এতেই পা দিয়েছে আওয়ামী লীগ’ ◈ নতুন মজুরি বোর্ডের মাধ্যমে পোশাক শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে : শ্রমমন্ত্রী ◈ সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক মঙ্গলবার ◈ ১৬ বছরের কম বয়সী শিশুদের সামাজিক মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ হাইকোর্টের ◈ বড় উত্থান শেয়ারবাজারে, ১২০০ কোটি টাকা ছাড়াল লেনদেন ◈ মির্জা আজমকে আত্মসমর্পণ করতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ ◈ হাম উপসর্গে এক দিনে আরো ৯ শিশুর মৃত্যু

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২১, ০২:৫০ রাত
আপডেট : ২৪ অক্টোবর, ২০২১, ০২:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শেখ আদনান ফাহাদ: বাংলাদেশের কোমর ভেঙে দিয়ে একটা দুর্বল ও ব্যর্থ রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র করছে একটা বহিঃশক্তি

শেখ আদনান ফাহাদ: ৭২-এর সংবিধানে ফিরে যেতে চাওয়া, আবার নন-মুসলিমের জন্য আলাদা মন্ত্রণালয় চাওয়া। সম্পূর্ণ বিপরীত না? হিন্দু আর মুসলমানের ধর্মীয় পরিচয়কে গৌণ করে, বাঙালির পরিচয়কে মুখ্য করে ৭১ সালে বাংলাদেশের জন্ম হয়েছিলো। তাহলে স্বার্থান্বেষী গোষ্ঠীর ষড়যন্ত্রকে উপলক্ষ করে সংখ্যাগরিষ্ঠ মুসলমানকে আলাদা করে কেন এই ধরনের তৎপরতা? আমি মুসলমান বলেই ক্ষমতাশালী ও নিরাপদ, আর আপনি নন-মুসলিম বলেই ক্ষমতাহীন এবং অনিরাপদ, এই ন্যারেটিভ থেকে বের হয়ে আসতে হবে।

যে দুর্বল সে ধর্মের কারণে দুর্বল নয়, যে শক্তিশালী সেও ধর্মের কারণে শক্তিশালী নয়। হিন্দু, মুসলিম সব ধরনের মৌলবাদকে মোকাবেলা করেই বাংলাদেশের জন্ম। সরদার বল্লভ ভাই প্যাটেল কিংবা জিন্নাহ সবই আমাদের কাছে সমান। চলমান সব কিছু হচ্ছে, শেখ হাসিনার নেতৃত্বকে দুর্বল করার জন্য। এটা আমরা বুঝি। শেখ হাসিনার প্রতিটি সিদ্ধান্তের সঙ্গে দেশের মানুষ থাকবে। মহান আল্লাহ অবশ্যই শেখ হাসিনাকে আরও বেশি রহমত দেবেন। বাংলাদেশের কোমর ভেঙে দিয়ে একটা দুর্বল ও ব্যর্থ রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র করছে একটা বহিঃশক্তি। ক্ষুদ্র স্বার্থ পরিহার করে দেশের বৃহত্তর স্বার্থে কাজ করতে হবে সবাইকে।Sheikh Adnan Fahad-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

 

  • সর্বশেষ