শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২১, ০৩:৩৫ দুপুর
আপডেট : ২৩ অক্টোবর, ২০২১, ০৩:৩৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তেহেরিক-ই-লাব্বাইক পাকিস্তান এর ডাকে ধর্মঘটে তিন পুলিশ নিহত

সুমাইয়া মিতু: [২]প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, চরম-ডানপনন্থী দল তেহেরিক-ই-লাব্বাইক পাকিস্তান (টিএলপি)এর সঙ্গে স্থানীয় পুলিশের প্রবল সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে। এ সময় বেশ কয়েকজন আন্দোলনকারী এবং পুলিশ কর্মকর্তা আহত হয়। আলজাজিরা

[৩] টিএলপি দলের হাজার হাজার সদস্য তাদের দলনেতা সাদ হোসেন রিজভীর কারা মুক্তির দাবিতে লাহর থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে দীর্ঘ যাত্রা করে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে নিতে পুলিশ তাদেও বাধা দেয়। এতে উভয় পক্ষের মধ্যে সংর্ঘষ শুরু হয়।

[৪] মহানবী হযরত মুহাম্মদ (সা.)-এর ব্যাঙ্গচিত্র প্রচার করায় ফ্রান্সের বিরুদ্ধে রিজভীর নেতৃত্বে আন্দোলন করা হয়েছিলো এবং এ কারণেই তাকে গত বছর গ্রেপ্তার করা হয়। সম্পাদনা: খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়