শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২২ অক্টোবর, ২০২১, ০৪:১৭ দুপুর
আপডেট : ২২ অক্টোবর, ২০২১, ০৪:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পিরোজপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর থানায় আত্মসমর্পণ করলেন স্বামী

খেলাফত হোসেন: [২] ঘটনাটি ঘটেছে সদর উপজেলার শিকদার মল্লিক ইউনিয়নের জুজখোলা গ্রামে। ঘাতক স্বামী আব্দুস ছাত্তার শেখ (৫০) ওই গ্রামের মৃত জোনাব আলী শেখের ছেলে।

[৩] জানা গেছে, বৃহস্পতিবার গভীর রাতে স্ত্রী তাহমিনা বেগমকে হত্যা করেন ছাত্তার শেখ। শুক্রবার ভোরে ছয় মাসের কন্যাসন্তানকে নিয়ে থানায় হাজির হন।

[৪] ওই ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান কামরুজ্জামান চাঁন সরদার জানান, আব্দুস ছাত্তার বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে পরিশোধ করতে পারেননি। এ জন্য তিনি মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন। এ নিয়ে পরিবারে তার কলহ লেগেই থাকত। ধারণা করা হচ্ছে, এর জেরেই স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন ছাত্তার।

[৫] সদর থানার ওসি মো. মাসুদুজ্জামান জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যাকারী ছাত্তারকে গ্রেফতার দেখানো হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়