শিরোনাম
◈ বাংলাদেশ ব্যাংক-এর নতুন নির্দেশ: খেলাপি ঋণ ও ঝুঁকি শনাক্তে তদারকি জোরদার ◈ দুই যুদ্ধ এক সুতোয়: ইউক্রেন-ইরান সংঘাতে বাড়ছে বৈশ্বিক ঝুঁকি—গার্ডিয়ান ◈ চাই‌নিজ তাই‌পে‌কে হা‌রি‌য়ে এশিয়ান গেমস হকির বাছাইপর্ব শুরু কর‌লো বাংলাদেশ ◈ সরকারি-বেসরকারি অফিস চলবে অফিস ৯টা–৪টা, সন্ধ্যা ৬টার মধ্যে বন্ধ দোকানপাট- শপিংমল: মন্ত্রিসভার সিদ্ধান্ত ◈ মার্চ মাসে রপ্তানি ঘাটতি ২০ শতাংশ ◈ ফুটপাত হকারমুক্ত করতে ঢাকায় ৮ নৈশ মার্কেট চালুর পরিকল্পনা ডিএসসিসির ◈ বিসিবি থে‌কে আরও এক পরিচালক পদত্যাগ করলেন ◈ হরমুজ সংকটে তেল-গ্যাস বাজার অস্থির, বিশ্ব অর্থনীতিতে চাপ বাড়ছে: জাতিসংঘ ◈ মূল্যস্ফীতির চাপ, বিনিয়োগে স্থবিরতা—কঠিন বাস্তবতায় আসছে নতুন বাজেট ◈ বিকল্প রুটে জ্বালানি আমদানি, সৌদি আরব থেকে আসছে ১ লাখ টন তেল

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০৭:৪৩ বিকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০৭:৪৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পলাশবাড়ীতে ইটবাহী ট্রাকের চাপায় শিশু ইসমাইল নিহত

আরিফ উদ্দিন: [২] গাইবান্ধার পলাশবাড়ীতে ইটবাহী ট্রাকের চাপায় বাইসাইকেল চালনা অবস্থায় দ্বিতীয় শ্রেণিতে পড়ুয়া শিশু ইসমাইল হোসেন (১০) নিহত হয়েছে।

[৩] বৃহস্পতিবার (২১ অক্টোবর) সকালে উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের বেংগুলিয়া মোড় বাবু’র ইটভাটা নামক এলাকায় এ দুর্ঘটনাটি ঘটেছে।

[৪] থানা ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, এদিন সকালে বেংগুলিয়া-পশ্চিম গোপালপুর রাস্তায় ইসমাইল বাইসাইকেল চালিয়ে বেংগুলিয়া মোড় এলাকায় ইসমাইল তার বাবা মেকার খলিল মিয়ার ভাত নিয়ে দোকানে যাচ্ছিলেন। এসময় ওই রাস্তায় পৌঁছলে ভাই-বোন এন্টারপ্রাইজ নামক ইটবাহী ট্রাক তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার বোঝাই করে পলাশবাড়ী অভিমুখে আসার পথে তাকে চাপায় দেয়। সেখানেই তার মৃত্যু হয়।

[৫] ইসমাইল উপজেলার কিশোরগাড়ী ইউনিয়নের নয়আনা নওদা গ্রামের খলিল মিয়ার ছেলে। এ দিকে থানা পুলিশ খবর পেয়ে আন্দুয়া মোড় থেকে ট্রাক, চালক ও হেলপারকে আটক করে থানায় নিয়ে আসে।

[৬] থানা অফিসার ইনচার্জ মো. মাসুদ রানা সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, খরব পেয়ে ঘটনাস্থল থেকে ট্রাক, চালক ও হেলপারকে আটক করে থানা হেফাজতে নেয়া হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়