শিরোনাম
◈ মার্সেইকে গোল বন্যায় ভাসা‌লো পিএসজি ◈ ভার‌তের বিরু‌দ্ধে কেন খেলবে না সেটাই বুঝতে পারছি না, পাকিস্তানের অদ্ভুত সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন সৌরভ গাঙ্গু‌লি ◈ যে কোনো বড় দলের সা‌থে আমা‌দের লড়াই করার ক্ষমতা আ‌ছে, বল‌লেন নেপালের অধিনায়ক ◈ আজ রাজধানীর ৮ স্থানে তারেক রহমানের নির্বাচনী জনসভা ◈ আজ প্রধান উপদেষ্টার শেষ বৈঠক ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০৫:২৩ বিকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০৫:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাজধানীর মুগদা হাসপাতালের আইসিইউ ইউনিটে এসি বিস্ফোরণে দগ্ধ নার্স মনিকা ও জহিরুল আইসিইউতে

মাসুদ আলম: [২] বৃহস্পতিবার (২১ অক্টোবর ) দুপুর সাড়ে ১২টায় ছয় তলায় খালি আইসিইউ ইউনিটে পরিচ্ছনতা কাজের সময় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট ১২টা ৫৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে ৯ জন দগ্ধ হন।

[৩] দগ্ধগের মধ্যে ক্যাথ ল্যাবের নার্স ইনচার্জ মনিকা পেরেরার ৬ শতার্শ, মেরীর ২০ শতাংশ, রুমি খাতুনের ৮ শতাংশ, কার্ডিওগ্রাফার জহিরুল হক মজুমদারের ৩০ শতাংশ ও ওয়ার্ড বয় নাজমুল হোসাইন ইনহ্যালেশন ইনজুরি। তাদের শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করা হয়েছে।

[৪] এছাড়া আহত নার্স শাহীনা আক্তার, টিকা গ্রহীতা সাইদুল ইসলাম, আলমগীর ও একটি ওষুধ কোম্পানীর ওমর ফারুককে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়।

[৫] রুমি খাতুন বলেন, আইসিইউ ইউনিটে তিনি ডিউটি করেন। ওই ইউনিটকে আগে কোভিড রোগীদের রাখা হত। করোনার সংক্রমন করে যাওয়ায় সেটা অন্য রোগীদের রাখার জন্য প্রস্তুত করা হচ্ছিল। ঘটনার সময় কোনো রোগী সেখানে ছিলো না। তিনি করিডোরে দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে নিচে নামার সময় তার শরীরে আগুন লেগে যায়।

[৬] হাসপাতালে ইকো টেকনিশিয়ান তাহাজ্জদ মিয়া বলেন, আইসিইউ ও ক্যাথল্যাবসহ তিনটি ইউনিট একই ফ্লোরে। আইসিইউতে সংস্কারের কাজ চলছিলো। ধারণা করা হচ্ছে এসি থেকে আগুনের সূত্রপাত।

[৭] মুগদা মেডিকেলের অধ্যক্ষ আহমদুল কবির বলেন, ঘটনার সময় হাসপাতালের কর্মীরাই পরিচ্ছন্নতার কাজ করছিলেন।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়