শিরোনাম
◈ ১২ হাজারের বেশি অভিবাসীকে ফেরত পাঠিয়েছে সৌদি ◈ বিশ্বকা‌পে চমক দেখা‌নো কেপ ভার্দের ফুটবলাররা দেশে ফিরে বীরোচিত সংবর্ধনা পেলেন ◈ 'আমার মৃত্যুর পর আমার লাশ যেনো এফডিসিতে নেওয়া না হয়': রোজিনার বিস্ফোরক মন্তব্য ◈ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, ৩ বন্ধুর মর্মান্তিক মৃত্যু ◈ বিচার বিভাগে বড় পরিবর্তন, একযোগে ৩৮ বিচারকের নতুন পদায়ন ◈ যুক্তরাষ্ট্রের পেন্টাগনকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম সামরিক সদর দপ্তর ‘দি অক্টাগন’ উদ্ভোধন করল মিশর ◈ ‌বিশ্বকা‌পে এবার ব্রাজিল ও আর্জেন্টিনা কতদূর যাবে,জা‌নি‌য়ে দি‌লো সুপারকম্পিউটার  ◈ বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা বাড়াতে পশ্চিমবঙ্গ পুলিশের নতুন পরিকল্পনা ◈ বিশ্বের ১০ জনবহুল দেশের ৮টিই নেই বিশ্বকাপে: কেন পিছিয়ে বাংলাদেশ-ভারত? ◈ মৌসুমি নিম্নচাপের প্রভাবে ৫ জেলায় বন্যার সতর্কতা জারি

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০৩:৫১ দুপুর
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০৩:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বগুড়ায় এসআর কেমিক্যালের বিষাক্ত ধোঁয়ায় নিহত ১

জিএম মিজান: [২] বগুড়ার শেরপুরে এসআর কেমিক্যাল কারখানার বিষাক্ত ধোঁয়ায় আয়েশা আক্তার (৪৫) এক নারী শ্রমিক নিহত ও তিন আহত হয়েছেন।

[৩] বুধবার বিকেলে উপজেলার রাজাপুর গ্রামে বিএনপি দলীয় সাংসদ গোলাম মোহাম্মদ সিরাজের মালিকাধীন কারখানায় এই ঘটনা ঘটে। নিহত আয়েশা আক্তার উপজেলার ররোয়া গ্রামের মো. সোলায়মান আলীর স্ত্রী। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা চলছে।

[৪] এই এসআর কেমিক্যাল কারখানার পরিবেশ অধিদপ্তরের নেই কোনো অনুমতি। স্থানীয় জনসাধারণ অভিযোগ আইন প্রণয়নকারীরা যদি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখায় তাহলে সেই আইন প্রতি আস্থা হারিয়ে ফেলবে সাধারণ জনগন। জনসাধারণের মনে প্রশ্ন আসবে আইন সবার জন্য সমান নয়?।

[৫] পুলিশ ও নিহতের পারিবারিক সূত্রে জানা যায়, আয়েশা আক্তার ওই কারখানায় কর্মরত শ্রমিকদের রান্নার কাজ করতেন। প্রতিদিনের ন্যায় ঘটনার দিন সকালে কাজে যোগ দিতে কারখানাটিতে যান। বিকেলে কারখানার শ্রমিকদের জন্য রাতের খাবার রান্না করছিলেন তিনি। এসময় হঠাৎ রান্নাঘরের পাশের একটি ঘর থেকে প্রচুর বিষাক্ত ধোঁয়া বের হতে থাকে। সেইসঙ্গে রান্নাঘরের ভেতরেও ঢুকে পড়ে এসব বিষাক্ত ধোঁয়া।

[৬] রান্নার কাজে থাকা আয়েশা আক্তারের দম বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হলে চিৎকার দিতে থাকেন। এসময় কারখানার তিন শ্রমিক তাকে উদ্ধারে এগিয়ে আসে এরপর তারাও অসুস্থ হয়ে পড়লে তাদেরকে দ্রুত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। পুলিশ মরদেহ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গেপাঠানো হয়েছে।

[৭] হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক আয়েশা আক্তারকে মৃত ঘোষণা করেন এবং আহত শ্রমিকদের উন্নত চিকিৎসার পরামর্শ দেওয়া হয়েছে। এরপর তাদেরকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।

[৮] শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শহিদুল ইসলাম এ প্রতিবেদক-কে বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা সম্ভব হবে। সে মোতাবেক আইন অনুযায়ী পদক্ষেপ নেওয়া হবে। উক্ত ঘটনায় থানায় একটি অপমৃত্যু দায়ের হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়