শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২১, ০৮:১৪ সকাল
আপডেট : ২১ অক্টোবর, ২০২১, ০৮:১৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিরাট কোহলির পর অধিনায়ক রোহিত শর্মা, ইঙ্গিত ভারতীয় বোর্ডের

স্পোর্টস ডেস্ক : [২] পরিবর্তনের মধ্যে দিয়ে যাচ্ছে ভারতীয় ক্রিকেট। টি-২০ বিশ্বকাপের পর দায়িত্ব ছাড়বেন কোচ রবি শাস্ত্রী। ক্রিকেটের সবচেয়ে ছোট ফরম্যাটে নেতৃত্ব ছাড়ছেন বিরাট কোহলিও। আইপিএলের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার আগেই জানিয়ে দিয়েছেন। কিন্তু কে হবে বিরাটের উত্তরসূরী? দৌড়ে রোহিত শর্মা এগিয়ে থাকলেও নাম ভেসে আসছিল কেএল রাহুল, যশপ্রীত বুমরার। কিন্তু আপাতত যাবতীয় জল্পনা কল্পনায় ইতি টানল বিসিসিআই। বোর্ড সূত্রের খবর, রোহিতই অধিনায়ক হচ্ছেন। শোনা যাচ্ছে কয়েকদিনের মধ্যেই পরবর্তী নেতার নাম অফিসিয়ালি ঘোষণা করা হবে।

[৩] অধিনায়ক হিসেবে হিটম্যানের রেকর্ড ভাল। আইপিএলে মুম্বই ইন্ডিয়ান্সকে পাঁচবার চ্যাম্পিয়ন করেছেন রোহিত। ভারতের অধিনায়ক হিসেবেও চমকপ্রদ পারফরম্যান্স। নেতা হিসেবে এশিয়া কাপ জিতেছেন রোহিত। - আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়