শিরোনাম
◈ ইরান যুদ্ধের অভিঘাত: তেলের দামে উল্লম্ফন, চাপে বিশ্ব অর্থনীতি ◈ ব্যাংকে হামলার পর কড়া বার্তা ইরানের, লক্ষ্য যুক্তরাষ্ট্র-ইসরায়েলের অর্থনৈতিক কেন্দ্র ◈ আপৎকালীন জ্বালানির জন্য ভারতের কাছে ডিজেল চাওয়া হয়েছে: জ্বালানিমন্ত্রী ◈ ‘চতুর্থ উত্তরসূরী’: ইরানের দীর্ঘ যুদ্ধের পরিকল্পনা ◈ দায়িত্বের বাইরে মন্তব্য না করতে মন্ত্রী-এমপিদের সতর্ক করলেন প্রধানমন্ত্রী ◈ বাংলা‌দেশ ক্রিকেট বো‌র্ডের নির্বাচনে অনিয়ম ও কারসাজি তদন্তে উচ্চপর্যায়ের কমিটি গঠন ◈ রানার আগুনে বোলিং, পাকিস্তানকে ৮ উইকেটে হারাল বাংলাদেশ ◈ ডেঙ্গু ও চিকুনগুনিয়া প্রতিরোধে দেশবাসীর প্রতি প্রধানমন্ত্রীর আহ্বান ◈ বিদেশি ঋণে চাপ বাড়ছে: পাওয়ার চেয়ে পরিশোধেই বেশি ব্যয় ◈ জামিন পেলেন সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০২:৩০ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০২:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. আসিফ নজরুল: আমাদের কর্তব্য হচ্ছে, নির্যাতিত হিন্দু জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, দাঙ্গাবাজদের রুখে দেওয়া

ড. আসিফ নজরুল
দেশের বিভিন্ন জেলায় হিন্দু সম্প্রদায়ের মানুষের ওপর নির্বিচার হামলার তীব্র নিন্দা করছি, এর সঙ্গে জড়িতদের প্রতি ঘৃণা প্রকাশ করছি এবং তাদের বিচার ও শাস্তি দাবি করছি। আমি একজন প্র্যাকটিসিং মুসলমান, ইসলাম ধর্মের অবমাননায় আমারও কষ্ট লাগে। কিন্তু আমি যেটা বলতে চাই, অতীতে বা বর্তমানে ঘটে যাওয়া কোনো কিছুই হিন্দু বা সংখ্যালঘু কোনো সম্প্রদায়ের ওপর হামলার যুক্তি হতে পারে না, কোনোভাবেই না।

ইসলাম ধর্মের অবমাননা হলে আমরা বিচার চাইবো, বিচার না হলে সরকারের বিরুদ্ধে আন্দোলন করবো। কিন্তু হিন্দু সম্প্রদায়ের মানুষকে নিজে নিজে এজন্য দায়ী ধরে নিয়ে আমরা তাদের বিরুদ্ধে বর্বরতা করতে পারি না। যদি করি তাহলে আমরা মুসলমান নই, মানুষও নই। আমাদের বরং কর্তব্য হচ্ছে, নির্যাতিত হিন্দু জনগোষ্ঠীর পাশে দাঁড়ানো, দাঙ্গাবাজদের রুখে দেওয়া এবং মনুষ্যত্বের শক্তিকে বিজয়ী করা। উৎ. অংরভ ঘধুৎঁষ-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়