শিরোনাম
◈ ‘মহাবিপদের’ আশঙ্কা করছে সৌদি আরব ◈ প্যারেডে হেলিকপ্টার থেকে এন্টি-ট্যাংক উইপন, নজর কেড়েছে কে-৯ ইউনিট ও ডগ স্কোয়াড ◈ যে কারণে আবারও বাজারে ছাড়া হচ্ছে বঙ্গবন্ধুর ছবিযুক্ত নোট! ◈ ডিজিএফআই ক্লিয়ারেন্স ছাড়া কোনো রাজনৈতিক আসমিকে ছাড়া হতো না: আদালতে মামুন খালেদের দাবি ◈ ইরান যুদ্ধ দ্রুত শেষ করতে চান ট্রাম্প, সহযোগীদের জানিয়েছেন ইচ্ছার কথা ◈ দেশে জ্বালানি মজুদ বাড়াতে ৩ লাখ টন ডিজেল কিনবে সরকার ◈ স্থল আক্রমণ ঠেকাতে ব্যাপক প্রস্তুতি, ইরানে লাখো যোদ্ধার সমাবেশ ◈ ‘ডিপ স্টেট’ ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় থাকার প্রস্তাব দিয়েছিল: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ একুশে পদকপ্রাপ্ত কণ্ঠশিল্পী মাহবুবা রহমান আর নেই ◈ ইরান সব ধরনের ‘রেড লাইন’ অতিক্রম করেছে: জিসিসি মহাসচিব

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২১, ০২:০৫ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০২:০৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উসামা রাফিদ: পূর্বপুরুষরা নতুন ধর্ম গ্রহণ করছিলো ধর্মপ্রচারকদের উদারতা দেখে

উসামা রাফিদ: ঈমানী জোশে ঝাঁপিয়ে পড়া, আগুন দেওয়া লোকজন নিজেরাও জানে না যে তারা খুবই ভাগ্যবান। ভাগ্যবান এই কারণে যে তাদের পূর্বপুরুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছিলো। যদি তার পূর্বপুরুষরা নতুন ধর্ম গ্রহণ না করতো, তাহলে তারাও সেই ‘কাফের, মুশরিক’ হয়েই আজকের পৃথিবীতে আসতো এবং ‘সংখ্যালঘু’র মতো একটা বৈষম্যপূর্ণ শব্দ মাথার ওপরে নিয়ে ঘুরতো। অবশ্য পূর্বপুরুষরা নতুন ধর্ম গ্রহণ করছিলো ধর্মপ্রচারকদের উদারতা দেখে। আপনাকে যদি টাইম মেশিনে করে ধর্মপ্রচারকের দায়িত্ব দিয়ে ওই সময়ে পাঠিয়ে দেওয়া হতো, তাহলে আর যাই হোক, এ দেশে মুসলমান সংখ্যাগরিষ্ঠ হতে পারতো না। আপনার ‘সুপেরিয়র’ ভাব দেখে আপনার ধর্ম কেউ গ্রহণও করতো না।

মুসলমানপ্রধান দেশে মুসলমান পরিবারে জন্মগ্রহণ করা কোনো ক্রেডিট নয়, নিছক ভাগ্যের জোর। কোনো ‘কাফের-মুশরিক’-এর ঘরে বাইচান্স জন্মগ্রহণ করলে আপনি যেভাবে দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে সমান মর্যাদা চাইতেন, দয়া করে সেই জিনিসটা প্রতিষ্ঠা করার চেষ্টা করেন। আর এতো কিছুর পরেও যারা ‘ষড়যন্ত্র’ বলে চালিয়ে দিয়ে নিজে কোনো ঝামেলায় জড়াতে চাচ্ছেন না, বা এর কোনো প্রতিবাদ করছেন না, ২ দিন পর দেখবেন হাত অন্যভাবে বাঁধার কারণে আপনার মাথা নেই। usama rafid-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়