শিরোনাম
◈ ৩৫ টাকায় সিনেমার পোস্টার আঁকা থেকে জাতীয় পুরস্কার, আয়ের ৯০ শতাংশ দান: সাদাসিধে জীবনযাপনে নানা পাটেকরের বিদায় ◈ ভারতে চলমান আন্দোলনে সরাসরি মাঠে নামছেন জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি (ভিডিও) ◈ ক‌ঠিন শ‌র্তে ৩৩০ কো‌টি ডলার বি‌দে‌শি ঋণ নি‌চ্ছে সরকার ◈ মারা গে‌ছেন বলিউড অভিনেতা নানা পাটেকর ◈ ফ্রান্সে ভয়াবহ ছাত্র বিক্ষোভের ম‌ধ্যে ডোনাল্ড ট্রাম্প বললেন, দেশ দখল করতে চাইছে ইসলাম ◈ নামিবিয়াকে হারিয়ে প্রথমবার বিশ্বকাপ লিগ-২ চ্যাম্পিয়ন যুক্তরাষ্ট্র ◈ একজন ক্রিকেটার নি‌য়ে দিবাস্বপ্ন দেখ‌ছেন, নির্বাচকদের উপর ক্ষেপ‌লেন অ‌স্ট্রেলিয়ার ম্যাথু হেইডেন ◈ জেলবন্দি ইমরান খা‌নের মুক্তি দাবি র‌বি শাস্ত্রীর, বল‌লেন কোনও মানুষের উপর কেউ এত অত্যাচার করতে পারে! ◈ মিয়ানমারে ফিরতে পাঁচ শর্তের নিশ্চয়তা চান ৮৭ শতাংশ রোহিঙ্গা : ঢাবির গবেষণা ◈ যে ছয় কারণে দরিদ্র হওয়ার ঝুঁকিতে ৬ কোটি ২০ লাখ বাংলাদেশি

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ১১:১৪ রাত
আপডেট : ২০ অক্টোবর, ২০২১, ০২:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পূজামণ্ডপে লাইভে আসা ফয়েজ দুই দিনের রিমান্ডে

খালিদ আহমেদ: [২] ফয়েজকে মঙ্গলবার দুপুরে কুমিল্লার ১ নম্বর আমলি আদালতে তুলে সাতদিনের রিমান্ড চায় কোতোয়ালি থানা পুলিশ। শুনানি শেষে জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম নুসরাত জাহান দুই দিনের রিমান্ডের আদেশ দেন।

[৩] ১৩ অক্টোবর রাতে কুমিল্লার শহরের মনোহরপুর এলাকা থেকে ফয়েজ আহমেদকে আটক করা হয়। পরে তার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে পুলিশ।

[৪] কুমিল্লা আদর্শ সদর উপজেলার রঘুরামপুর গ্রামের ফয়েজ ১৩ অক্টোবর নানুয়ার দিঘির পাড়ের একটি পূজামণ্ডপে কোরআন শরিফ পাওয়ার কথা জানায় ফেসবুক লাইভে।

[৫] মুহূর্তে সেই লাইভ ভাইরাল হওয়া পর কুমিল্লাসহ সারা দেশে ছড়িয়ে পড়ে উত্তেজনা।

[৬] এদিকে কুমিল্লাজুড়ে বিভিন্ন মণ্ডপে ভাঙচুরের ঘটনায় গ্রেপ্তার মাইনুদ্দিন, ইমরানুল হক ও রাশেদকেও কারাগারে পাঠিয়েছে আদালত।

[৭] বিকেলে তাদের ১ নম্বর আমলি আদালতে তোলা হলে জ্যেষ্ঠ বিচারিক হাকিম বেগম নুসরাত জাহান কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

 

  • সর্বশেষ