শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ১৯ অক্টোবর, ২০২১, ০১:১৪ দুপুর
আপডেট : ১৯ অক্টোবর, ২০২১, ০১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পর্তুগালের উপকূলের সেইবোইট থেকে বিশ্বের সর্ববৃহৎ কোকেনের চালান জব্দ

লিহান লিমা: [২] পর্তুগালে গত ১৫ বছরের মধ্যে সবচেয়ে বড় মাদকের চালান জব্দ করা হয়। একটি পালতোলা ইয়ট থেকে পুলিশ ১৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের ৫ হাজার ২’শ কেজি কোকেন জব্দ করে। ডেইলি মেইল

[৩]ইয়টটি পর্তুগালের উপকূল থেকে প্রায় ৫০০ কিলোমিটার দূরে আটলান্টিক মহাসাগরে আটক করা হয়। জাহাজের তিন ক্রুকে গ্রেপ্তার করা হয়েছে।

[৪]পর্তুগালের ক্রিমিনাল ইনভেস্টিগেশন পুলিশের পরিচালক লুইস নেভেস বলেন, বিশ্বে আর কোনো সেইলবোট থেকে এরচেয়ে বেশি পরিমাণ কোকেন উদ্ধার করা হয়নি। কোকেনের চালানটি ইউরোপের বাজারে নিয়ে যাওয়া হচ্ছিলো।

[৫] কোকেন ইউরোপে দ্বিতীয় সর্বাধিক ব্যবহৃত অবৈধ ওষুধ। ল্যাটিন আমেরিকা থেকে ইউরোপের কোকেন বাজারে মাদক চোরাচালান গ্যাংগুলোর বিশাল সাম্রাজ্য রয়েছে। শুক্রবার স্প্যানিশ কর্তৃপক্ষ ঘোষণা করে, তারা একটি পালতোলা জাহাজ থেকে ২.৫ টন কোকেন আটক করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়