শিরোনাম
◈ আপাতত লোডশেডিং ব্যবস্থাপনা এবং অপেক্ষা করা ছাড়া উপায় নেই: বিদ্যুৎমন্ত্রী ◈ শিক্ষকতা থেকে রাষ্ট্রপতি পদে, মির্জা ফখরুলের বর্ণিল রাজনৈতিক যাত্রা ◈ এনআইডির জন্মতারিখ সংশোধনের ক্ষমতা পেলেন মাঠ কর্মকর্তারা ◈ প্রধানমন্ত্রীর ভারত সফর এখনো চূড়ান্ত হয়নি: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ জুলাই জাদুঘরের নিদর্শন নষ্ট করলে ১০ বছরের কারাদণ্ড ◈ রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুলের মনোনয়নপত্র জমা ◈ রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে বিএনপিতে বড় রদবদল, এলজিআরডি মন্ত্রণালয়ের দায়িত্ব পাচ্ছেন সালাউদ্দিন আহমদ, ভারপ্রাপ্ত মহাসচিব রিজভী ◈ সরকার ও দল থেকে পদত্যাগ করেছেন মির্জা ফখরুল ◈ রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত ও ৭০ অনুচ্ছেদের বৈধতা চেয়ে হাইকোর্টে রিট ◈ আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেত্রী তানজিন তিশা

প্রকাশিত : ১৮ অক্টোবর, ২০২১, ০৯:৫২ রাত
আপডেট : ১৮ অক্টোবর, ২০২১, ১১:২৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব-বিভ্রান্তি ছড়ালে ব্যবস্থা: পুলিশ

সুজন কৈরী: [২] সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের অপচেষ্টার বিরুদ্ধে হঁশিয়ারি উচ্চারণ করেছে বাংলাদেশ পুলিশ। এমন কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ গুজব ও বিভ্রান্তি ছড়ালে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে পুলিশ।

[৩] সোমবার (১৮ অক্টোবর) রাতে পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস) মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক বার্তায় এমন হুঁশিয়ারি দেয়া হয়।

[৪] বার্তায় বলা হয়, সাম্প্রতিক সময়ে দেশে বিদ্যমান সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করতে কতিপয় ব্যক্তি-গোষ্ঠী উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তি ছড়িয়ে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টা করছে।

[৫] আবার অনেক ক্ষেত্রে চক্রান্তকারীরা সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্ট কিংবা বিভিন্ন তথ্য বিকৃত বা অপব্যাখ্যা করে তা বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে সংঘাতমূলক পরিস্থিতি সৃষ্টির অপচেষ্টায় লিপ্ত রয়েছে। বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিট বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও বিভ্রান্তি সৃষ্টিকারীদের মনিটর করছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করছে।

[৬] সামাজিক যোগাযোগসহ যেকোনো মাধ্যমে গুজব ও বিভ্রান্তি না ছড়াতে এবং অযাচাইকৃত সংবাদ বিশ্বাস না করতে সবার প্রতি বিশেষভাবে অনুরোধ জানিয়েছে পুলিশ। পাশাপাশি যেকোনো অনাকাক্সিক্ষত পরিস্থিতি মোকাবেলায় জনগণের সার্বিক সহযোগিতাও প্রত্যাশাও করেছে পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়