শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ১৭ অক্টোবর, ২০২১, ০৭:১৫ বিকাল
আপডেট : ১৭ অক্টোবর, ২০২১, ০৭:১৯ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বকাপ বাছায়ের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনিকে ১০ উইকেটে হারালো ওমান

মাহিন সরকার: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে পাপুয়া নিউগিনির মুখোমুখি হয়েছিল ওমান। প্রথম পর্ব বা বাছাই পর্বে এই ম্যাচ জিতে মূল পর্বে খেলার স্বপ্ন বাঁচিয়ে রাখল মধ্যপ্রাচ্যের দলটা।

[৩] পিএনজির দেয়া লক্ষ্যে ব্যাট করতে নেমে স্বাগতিক দুই ওপেনারের ব্যাটেই আসে অর্ধশতক। তাতেই ১৩.৪ ওভারে ১০ উইকেটে হারিয়ে দেয় বিশ্বকাপে প্রথমবার খেলতে আসা পাপুয়া নিউগিনিকে। ওমানের ওপেনার জতিন্দর সিং ৭৩ ও আকিব ইলিয়াস ৫০ রানে অপরাজিত।

[৪] এর আগে দুপুরে টসে হেরে ব্যাট করতে নেমে শূন্য রানেই দুই ওপেনারকে হারায় পিএনজি। এরপর দলের অধিনায়ক আসাদ ভালা ও চার্লস আমিনির ৮১ রানের জুটিতে ঘুরে দাঁড়ায়।

[৫] ওমানের হয়ে ২০ রানে ৪ উইকেট নেন জিশান মাকসুদ। এছাড়া ২টি করে উইকেট নেন বিলাল খান ও কালিমুল্লাহ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়