শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও) ◈ ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস ফের চালু ◈ গভর্নরকে ‘স্বৈরাচার’ আখ্যা: তিন কর্মকর্তা শোকজ, পরদিনই বিভাগীয় অফিসে বদলি ◈ দুই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা, শেরপুরে গণভোট হবে না: ইসি

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০১:৫১ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০১:৫১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কক্সবাজারে একটি দোকান থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

আয়াছ রনি : [২] কক্সবাজারের পেকুয়ায় অজ্ঞাত প্রেমিক- প্রেমিকার অবৈধ সম্পর্কে জন্ম নেয়া নিষ্পাপ নবজাতক শিশুর লাশ গ্রীল ওয়ার্কসপের দোকান থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

[৩] শুক্রবার জুমার নামাজের পর স্থানীয়রা নবজাতকের লাশটি দোকানের ভিতর দেখতে পেয়ে পুলিশে খবর দিলে বিকেলে মরদেহটি উদ্ধার করে পেকুয়া থানা পুলিশ। মিন্নত আলীর দোকান থেকে মরদেহ উদ্ধারের পাশাপাশি গ্রীল ওয়ার্কসপের মালিক আবদুল মজিদ নামে একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

[৪] স্থানীয় ইউপি সদস্য শাহাব উদ্দিন বলেন, নবজাতকের লাশটি কিছু মানুষ দেখতে পেয়ে খবর দিলে বিষয়টি থানা প্রশাসনকে অবগত করি। পরে পুলিশ এসে লাশটি নিয়ে যায়।

[৫] পেকুয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কানন সরকার বলেন, অজ্ঞাত নবজাতকের লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। নবজাতকের মরদেহ দোকানের ভেতর রেখেছে তার তদন্ত চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়