শিরোনাম
◈ অপরিশোধিত জ্বালানি তেল সংকট: চীনের তেলে রহস্যজনক অনাগ্রহ, ভারতকে অনুরোধ জানিয়ে চিঠি ◈ ওসমান হাদি হত্যা মামলার ২ আসামিকে ফেরত পাঠাতে সম্মত ভারত ◈ শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালকে ফেরত চেয়েছে বাংলাদেশ ◈ দর্শক‌দের মুসলিমবিদ্বেষী স্লোগান, ফিফার শাস্তিমূলক তদন্তের মুখে স্পেন ◈ রাষ্ট্রীয় সফরে ভারত যাচ্ছেন প্রধানমন্ত্রী, দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নসহ আলোচনায় ৩ চুক্তি ◈ হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ১০ শিশুর মৃত্যু ◈ দিল্লি না ঢাকা'-র রেশ কাটিয়ে দিল্লি ও ঢাকা কি কাছাকাছি আসতে পারবে? ◈ ক্রিকেট বো‌র্ডে ক্রিকেট নেই, আ‌ছে সার্কাস: আফতাব আহ‌মেদ ◈ বি‌সি‌বি‌তে তামিম ইকবা‌লের নেতৃত্ব নিয়ে আশাবাদী ভারতীয় ক্রিকেট বোর্ড ◈ ঢামেক চিকিৎসকদের সঙ্গে ঢাবি শিক্ষার্থীদের সংঘর্ষ, জরুরি সেবা বন্ধ

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০১:১৭ দুপুর
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০১:১৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] গান গেয়ে ব্রিটেনে সাড়া ফেলেছেন বাংলাদেশি জয় ক্রুকস

হ্যাপী আক্তার:[২] বাংলাদেশি মায়ের সন্তান আইরিশ সংগীতশিল্পী জয় ক্রুকস প্রকাশ করেছেন তাঁর নতুন অ্যালবাম ‘স্কিন’। ক্রুকসের গানের কথা, সুর ও গায়কির ভিন্নতার প্রশংসা করছে ব্রিটিশ সংবাদমাধ্যমগুলো।

[৩] গানগুলো অনেকটা ডায়েরির খোলা পাতার মতো। যেখানে ব্যক্তিগত গল্প বলা হয়েছে। শিল্পীর প্রতিটি গানকে এক একটি সাহসী বক্তব্য। দ্য গার্ডিয়ান

[৪] গানের কথায় লন্ডনের জীবন থেকে শুরু করে তাঁর পরিবারের অভিবাসী জীবনকে ঠাঁই দিয়েছেন শিল্পী। বলেছেন যৌন নির্যাতনের শিকার হওয়ার কথা, বলেছেন ব্রিটেনের বর্তমান সরকার নিয়েও।

[৫] একক অ্যালবাম ‘স্কিন’-এর আগে গত চার বছরে জয় ক্রুকসের বেশ কয়েকটি গান মুক্তি পায়। ক্রুকসের মা বাংলাদেশি আর বাবা আইরিশ।

[৬] ক্রুকস বাংলা গান গাইতে পারেন। বাংলা ভাষায় কথাও বলতে পারেন। গান গাওয়ার মতো বাংলা শিখতে তাঁকে অনেক পরিশ্রম করতে হয়েছে। আর এ কারণেই তাঁর কাছে বিষয়টি ‘বড় অর্জন’ বলে মনে হচ্ছে।সম্পাদনা:খালিদ আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়