শিরোনাম
◈ শেষ হলো ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রচারণা ◈ পদত্যাগ করতে পারেন ব্রিটিশ প্রধানমন্ত্রী! ◈ তথ্য অধিকার আইন ২০০৯ সংশোধন করে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি ◈ পে-স্কেল বাস্তবায়ন নিয়ে সতর্ক করে যা বললেন গভর্নর ◈ মা-বাবার কবর জিয়ারতের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শেষ করলেন তারেক রহমান ◈ চার বছর পর বিশ্বকাপে খেল‌তে নে‌মে জয়ে শুরু জিম্বাবুয়ের ◈ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি সাক্ষর: ১৯ শতাংশে নামল শুল্ক, তৈরি পোশাকে নতুন সুবিধা ◈ ট্রাম্পের হামলা হুমকির মধ্যে ৩৭ বছরের রীতি ভাঙলেন খামেনি ◈ ইন্টারনেট-টেলিযোগাযোগ নিরবচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছে ইসি ◈ অবশেষে পিছু হটলো ইসি, ভোটকেন্দ্রে মোবাইল ব্যবহারে নিষেধাজ্ঞা প্রত্যাহার 

প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২১, ০৯:৫২ সকাল
আপডেট : ১৬ অক্টোবর, ২০২১, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] পাকুন্দিয়ায় আ.লীগের দুপক্ষের সংঘর্ষে পুলিশসহ আহত ৫

মহসীন কবির:[২] আহতদেরকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। আহতদের মধ্যে ৩ পুলিশ সদস্য রয়েছে বলে জানা গেছে। ডিবিসি টিভি

[৩] উপজেলার পাটুয়াভাঙা ইউনিয়েনের দরগা বাজার এলাকায় কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ ও সাবেক সাংসদ সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। নিউজবাংলা

[৪] শুক্রবার সন্ধ্যায় শুরু হওয়া এ সংঘর্ষ নিয়ন্ত্রণে আসে রাত সাড়ে ৮টার দিকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার শেল ও রাবার বুলেট ছুঁড়তে বাধ্য হয় পুলিশ। পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান জানান, এ ঘটনায় তিন পুলিশসহ পাঁচজন আহত হয়েছেন। আহতদেরকে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।

[৫] পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের নতুন কমিটি গঠনকে কেন্দ্র করে বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদ এবং সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের নবনির্বাচিত আহ্বায়ক সোহরাব উদ্দিনের সমর্থকদের মধ্যে বিরোধ চলে আসছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়