শিরোনাম
◈ দেবিদ্বারে হাসনাত আবদুল্লাহর ব্যানার পুড়িয়ে দিলো দুর্বৃত্তরা ◈ ঢাকায় বাড়তে পারে দিনের তাপমাত্রা: আবহাওয়া শুষ্ক থাকার পূর্বাভাস ◈ সাত সকালে কেঁপে উঠল দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চল ◈ গণভোটের সভায় তোলপাড়: ১৬১ জন ‘ফ্যাসিস্ট শিক্ষকের’ নাম ঘোষণা করলেন রাকসু জিএস আম্মার ◈ বৈধ ভিসা ও টিকিট থাকলেও ফ্লাইটে উঠতে বাধা: ই-ভিসা জটিলতায় বিপাকে যুক্তরাজ্যগামী বাংলা‌দেশি যাত্রীরা ◈ নির্বাচিত সরকারের সামনে পাঁচটি বড় চ্যালেঞ্জ দেখছে ক্রাইসিস গ্রুপ ◈ ভারতীয় পণ্যের শুল্ক কমাল যুক্তরাষ্ট্র, ট্রাম্পকে মোদির ধন্যবাদ ◈ স্বাধীনতার ঘোষণা প্রসঙ্গে যা বললেন জামায়াত আমির শফিকুর রহমান (ভিডিও) ◈ সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকসহ ৮ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা ◈ কা‌রো হুকু‌ম পালন না ক‌রে আইসিসিকে নিরপেক্ষ হওয়ার আহ্বান শহীদ আফ্রিদির

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৪:২০ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৪:৩১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি বিশ্বকাপে নিয়মিত হতে চায় পাপুয়া নিউগিনি

স্পোর্টস ডেস্ক: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মত খেলতে যাচ্ছে পাপুয়া নিউগিনি। তবে তাদের অধিনায়ক আসাদ ভালার ইচ্ছা, বিশ্বকাপে যেন তাদের দেশ নিয়মিত হতে পারে। কোভিড-১৯ মহামারীর বড় প্রভাবের এ বিশ্বকাপ দিয়ে মানুষের মুখে হাসি ফুটবে, এমনটাই বিশ্বাস তার।

[৩] আসাদ বলেন, এ মুহুর্তটা আমার ও ছেলেদের জন্য অনেক গর্বের বিষয়। অনেক সময় পর এ মুহুর্তটা এসেছে। অনেকবারই আমরা অনেক কাছাকাছি এসেছিলাম। প্রথম বিশ্বকাপের ম্যাচ থেকে আমরা মাত্র ২ দিন দূরে। ১৭ অক্টোবরের ম্যাচের জন্য ছেলেরা সবাই উৎসুক। মহামারীর পর মানুষের জন্য একটু স্বস্তির বিষয়। আমরা চেষ্টা করবো তাদের মুখে হাসি ফোটাতে।

[৪] সামর্থ্য অনুযায়ী আমাদের সেরাটা খেলতে চাই। আমরা নিজেদের প্রকাশ করতে চাই। সেকেন্ড রাউন্ডে উন্নীত বিশ্বের বাঘা বাঘা দলগুলোর বিপক্ষে খেলতে চাই। প্রথম রাউন্ড থেকে বিদায় নিতে চাই না। উন্নতির ধারা অব্যাহত রাখতে চাই। শক্তিশালী দলগুলোর বিপক্ষে নিজেদের আত্নপ্রকাশ করতে চাই। স্কাই স্পোর্টস

  • সর্বশেষ
  • জনপ্রিয়