শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ১০:৫১ দুপুর
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ১২:২১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানসিক চাপ কমায় যেসব খাবার

ডেস্ক রিপোর্ট: নানাবিদ সমস্যার কারণে অনেকেই মানসিক চাপে ভোগেন। সমস্যা বাড়াবাড়ি জায়গায় গেলে চিকিৎসক বা মনোবিদের পরামর্শ নিতেই হবে। তবে ঘরোয়া উপায়ে এই চাপ কিছুটা কমানো সম্ভব। বাংলাদেশ প্রতিদিন

ডিম: বহু ধরনের পুষ্টিকর উপাদান রয়েছে এতে। তার সঙ্গে আছে কোলাইন বলে একটি উপাদান। এটি মস্তিষ্কের স্বাস্থ্য ভাল রাখে। মানসিক চাপ কমায়।

সামুদ্রিক মাছ: স্যামন বা ওই জাতীয় সামুদ্রিক মাছে প্রচুর পরিমাণে ওমেগা ৩ এবং ভিটামিন ডি থাকে। এই দু’টিও মানসিক চাপ কমাতে সাহায্য করে।
রসুন: বহু গবেষণা থেকেই প্রমাণিত রসুনের বেশ কিছু উপাদান উদ্বেগ এবং অবসাদ থেকে মনকে দূরে রাখে।

ব্রকোলি: এটিতে সালফোরাফেন নামক উপাদান রয়েছে। যা অবসাদের পরিমাণ কমায় এবং মন শান্ত করে।

ব্লুবেরি: হালে এ দেশেও ব্লুবেরি সহজেই পাওয়া যায়। দিনে কয়েকটি মাত্র ব্লুবেরিই মনকে চনমনে করে দিতে পারে। এর ফ্লেভানয়েড নামক অ্যান্টিঅক্সিডেন্ট মেজাজ ভাল করে দেয় অল্প সময়েই।

ক্যামোমাইল চা: এই চায়ের বেশ কিছু উপাদান ঘুমোতে সাহায্য করে। রাতে এই চা খেলে ঘুম ভাল হয়। ফলে মনও ভাল থাকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়