শিরোনাম
◈ এয়ারপোর্ট ও বুর্জ খলিফা টাওয়ার ধ্বংসের ভিডিও নিয়ে যা জানা গেল ◈ জয়ের ফাঁস করা তালিকায় শীর্ষ চাহিদাসম্পন্ন ১৫ নায়িকা ◈ চলছে তালিকা তৈরির কাজ, চাঁদাবাজ-সন্ত্রাসীদের ধরতে যৌথ অভিযান ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধের আগুন: থামাতে দৃশ্যমান উদ্যোগ নেই বিশ্ব শক্তির ◈ খামেনির ছেলেকে পছন্দ নয়, সর্বোচ্চ নেতা নির্বাচনে হস্তক্ষেপ করতে চান ট্রাম্প ◈ দীর্ঘদিনের দ্বন্দ্ব ও পরিকল্পনায় ইবি শিক্ষিকা খুন—স্বামীর মামলায় ৪ আসামি ◈ স্কুল-কলেজের জন্য আসছে র‍্যাংকিং সিস্টেম: শিক্ষামন্ত্রী ◈ দুই ইস্যুতে বাংলাদেশের আশ্বাস চাইল যুক্তরাষ্ট্র ◈ বক্তব্য খণ্ডিতভাবে প্রচার করে নির্বাচন ইস্যু জুড়ে বিভ্রান্তি: রিজওয়ানা ◈ গ্রাহকদের প্রতি বিদ্যুৎ সাশ্রয়ে ৭ নির্দেশনা বিদ্যুৎ বিভাগের

প্রকাশিত : ১৫ অক্টোবর, ২০২১, ০৯:০৩ সকাল
আপডেট : ১৫ অক্টোবর, ২০২১, ০৯:১৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ১০ বছর পর নির্বাচনের তফসিল ঘোষণা হলো কালিয়াকৈর পৌরসভার

এ এইচ সবুজ: [২] দীর্ঘ ১০ বছর পরে অনুষ্ঠিত হতে যাচ্ছে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার নির্বাচন। নির্বাচনী এলাকার সীমানা নির্ধারনসহ নানা জটিলতার কারণে ১০ বছর ধরে এই পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হয়নি ।

[৩] বৃহস্পতিবার (১৪ অক্টোবর) দুপুরে কালিয়াকৈর পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। তফসিল ঘোষণার পর থেকেই পৌরসভায় নির্বাচনের সু-বাতাস হাওয়া বইতে শুরু করেছে।

[৪] বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সারা দেশের ১ হাজার ৭ টি ইউনিয়ন ও ১০ টি পৌরসভার নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এর মধ্যে গাজীপুরের কালিয়াকৈর পৌরসভা এবং ৭ টি ইউনিয়ন পরিষদ রয়েছে।

[৫] এরমধ্যে ইউনিয়নগুলো হচ্ছে, মধ্যপাড়া, বোয়ালী, ফুলবাড়িয়া, চাপাইর, সূত্রাপুর, ঢালজোড়া ও আটাবহ। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন বেঁধে দেওয়া হয়েছে ২ নভেম্বর, যাচাই-বাছাই ৪ নভেম্বর, প্রত্যাহার করার শেষ দিন ১১ নভেম্বর। ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৮ নভেম্বর।

[৬] কালিয়াকৈর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোঃ সামছুজ্জামান জানান, তফসিল অনুযায়ী আগামী ২৮ নভেম্বর নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রসঙ্গত , ২০০১ সালের এপ্রিল মাসে গঠিত কালিয়াকৈর পৌরসভায় ২০০৩ সালে কার্যক্রম শুরু হয়। ২০০৪ থেকে ২০১১ সাল পর্যন্ত পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মজিবুর রহমান প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করেন।

[৭] ২০১১ সালের নির্বাচনে বিপুল ভোটে নির্বাচিত হয়ে মোঃ মজিবুর রহমান পুনরায় মেয়র হিসেবে চেয়ারে বসেন। এরপর দীর্ঘ ১০ বছর সময় পার হলেও শ্রীফলতলী ইউনিয়নের সিমানা নির্ধারন নিয়ে জটিলতার কারণে দীর্ঘদিন নির্বাচন বন্ধ ছিলো। সর্বশেষ বর্তমান মেয়রের হস্থক্ষেপে পৌরসভার সীমানার বিষয়টি সামাধান হলে নির্বাচন কমিশন নির্বাচনের তফসিল ঘেষণা করেন।

[৮] একই সঙ্গে অন্য উপজেলার সাতটি ইউনিয়ন পরিষদের মেয়াদ উত্তীর্ণ হওয়ায় সেগুলির তফসিল ঘোষণা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়