শিরোনাম
◈ দুই গোলে এগিয়ে নেদারল্যান্ড, দেখুন সরাসরি ◈ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, নজরে বিনিয়োগ ও তিস্তা ◈ পার‌লো না বাংলা‌দেশ, ভারতের কাছে হেরে সেমির রেস থেকে ছিটকে গেলো ◈ নেপালে ফুটব‌ল নিষিদ্ধ করলো ফিফা! ◈ জিম্বাবুয়ের বিরু‌দ্ধে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা ◈ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প 

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৯:১৭ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৯:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নাসিরনগরে মন্দিরে হামলার সেই দুই আসামির মনোনয়ন বাতিল

হাসনাত রাফি: [২] বুধবার রাতে তাদের মনোনয়ন বাতিল করা হয়।

[৩] এর আগে মঙ্গলবার রাতে কেন্দ্রীয় আওয়ামী লীগ নাসিরনগর উপজেলার সদর ও হরিপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে তাদের মনোনয়ন দেয়। তারা হলেন দেওয়ান আতিকুর রহমান ও আবুল হাসেম।

[৪] আতিকুর রহমান উপজেলার হরিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের নেতা। তিনি ২০১৬ সালে নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনার অন্যতম হোতা।

[৫] আবুল হাসেম সদর ইউপির বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সহপ্রচার সম্পাদক। তিনি প্রয়াত মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী ছায়েদুল হকের ভাগ্নে। হামলার ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছিল জেলা আওয়ামী লীগ।

[৬] ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার বলেন, নাসিরনগর সদর ও হরিপুরের বর্তমান ইউপি চেয়ারম্যান দুজনই মন্দিরে হামলা মামলার অভিযোগপত্রভুক্ত আসামি। তাদের মনোনয়ন না দেওয়ার জন্য কেন্দ্রে সুপারিশ করা হয়েছিল। তারা প্রথমে মনোনয়ন পেলে বুধবার রাতে তাদের মনোনয়ন বাতিল করে কেন্দ্রীয় আওয়ামী লীগ।

[৭] সদরে আবুল হাসেমের পরিবর্তে পুতুল রানী বিশ্বাস ও হরিপুরে আতিকুরের পরিবর্তে ওয়াসিম আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে।

[৮] ২০১৬ সালের ৩০ অক্টোবর ফেসবুকে ধর্মীয় অবমাননাকর ছবি পোস্টের জেরে নাসিরনগরে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘর ও মন্দিরে হামলা-ভাঙচুর, লুটপাট-অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এসব হামলার ঘটনায় করা আট মামলায় প্রায় তিন হাজার মানুষকে আসামি করা হয়। হামলার ১৩ মাস পর ২০১৭ সালে ১১ ডিসেম্বর আট মামলার একটিতে আদালতে দেওয়ার আতিকুর রহমান, আবুল হাসেমসহ ২২৮ জনকে আসামি করে অভিযোগপত্র জমা দেয় পুলিশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়