শিরোনাম
◈ গুলশানে আওয়ামী লীগের মিছিল: ‌গ্রেপ্তার আরও ৪০ ◈ গত ২৪ ঘণ্টায়  হাম উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু ◈ বাক-স্বাধীনতা ও ব্যক্তিগত সুরক্ষা নিশ্চিতে সরকার সচেতন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ হাইকোর্টের আদেশের বিরুদ্ধে হরতাল-অবরোধ করা যাবে না ◈ আদানির বন্ধ থাকা ইউনিট চালু, এবার বন্ধ রামপালের এক ইউনিট ◈ মেয়েরা রান্নাঘরেই থাকুক, লিঙ্গবিদ্বেষী মন্তব্য শহীদ আফ্রিদির ◈ ২৩ সেপ্টেম্বর কি সরকারি ছুটি, শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ  ◈ দেশের সবার জন্য স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে: ডা. জুবাইদা রহমান ◈ ‘‌স্থানীয় সরকার নির্বাচন: শিক্ষাগত যোগ্যতার বাধ্যবাধকতা নেই’ ◈ দেশে নতুন আরও একটি উপজেলা গঠনের উদ্যোগ

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০২:৩৭ দুপুর
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০২:৩৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কলকাতার বাজী ছবি দিয়েই খুলছে মধুমিতা সিনেমা হল

বিনোদন ডেস্ক: ১৯ মাস বন্ধ থাকার পর অবশেষে শুক্রবার খুলছে ঢাকার ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতা।

মধুমিতা সিনেমার কর্ণধার ইফতেখার উদ্দীন নওশাদ বলেন, 'আগামীকাল ১৫ অক্টোবর "বাজী" সিনেমায় বাজী রেখে আমরা হল খুলছি। এর আগে চালানোর মতো কোনো বাংলা সিনেমা পাইনি, তাই হল খোলা হয়নি। যদি এই সিনেমা না চলে তাহলে অন্য ধরনের চিন্তা করতে হবে আমাদের।'

তিনি আরও বলেন, 'এদেশে হলিউড সিনেমার পাশাপাশি বলিউডের সিনেমা হলে চালাতে দেওয়া উচিত। তা না হলে সিনেমা হল বাঁচিয়ে রাখা সম্ভব হবে না। আশা করি সরকার আমাদের দিকে একটু তাকাবেন।'

২০২০ সালের মার্চ থেকে করোনা মহামারির কারণে সিনেমা হলটি বন্ধ রয়েছে। ডেইলি স্টার

  • সর্বশেষ