শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৪:১০ সকাল
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৪:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ড. এমদাদুল হক: বাংলাদেশে এখন বিদ্রোহ নেই কেন বলতে পারেন? দমন-পীড়নের ভয়ে?

ড. এমদাদুল হক: বাংলাদেশে এখন বিদ্রোহ নেই কেন বলতে পারেন? দমন-পীড়নের ভয়ে? মোটেও না। দমন-পীড়ন সামরিক শাসনামলেও ছিলো। মূল কারণ হলো অবসর নেই। বিদ্রোহের জন্য অবসর দরকার। একদিকে বাংলাদেশে এখন নেতৃত্ব দেওয়ার মতো অবসর মানুষ নেই, অন্যদিকে মানুষের অবসর সময় নেই। যতোটুকু অবসর সময় পাওয়া যায় তা ফেসবুক, ইউটিউবে কেটে যায়। পেঁয়াজের দাম যদি তিনশো টাকা কেজি হয় মানুষ আন্দোলন করবে ভেবেছেন? মোটেও না। ফেসবুকে রং-বেরঙের পোস্ট দেবে। আমরা ট্রাফিক জ্যামে বসে থাকি ঘণ্টার পর ঘণ্টা কিছু বলি না, ফেসবুকে পোস্ট দিই।

আমাদের সামনে ধর্ষণ হয়, আমরা পোস্ট দিয়ে লাইক সংগ্রহ করি, খুন হয়, গুম হয়, আমরা কিছু বলি না, ফেসবুকে পোস্ট দিই, পোস্ট ভাইরাল হয়, আমরা বিজয়ের তৃপ্তি লাভ করি। প্রতিবাদ করার মতো অবসর সময় আমাদের নেই। রাষ্ট্রচালকরা জানেন, মানুষকে অবসর থাকতে দিলে বিদ্রোহ নিশ্চিত। তাই নির্বিঘে রাষ্ট্রচালনার মূলমন্ত্র হলো, কোনোভাবেই মানুষকে অবসর থাকতে দেওয়া যাবে না। মানুষকে চারদিক থেকে জ্যামে ফেলে দাও। এরপর যা খুশি লুট করো, যতো খুশি লুট করো, সমস্যা নেই। আপনারা আমার অপদেশ মান্য না করলেও বিশ্ব মোড়লরা কিন্তু মান্য করে! Dr. emdadul hq-র ফেসবুক ওয়ালে লেখাটি পড়ুন।

  • সর্বশেষ