শিরোনাম
◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয় ◈ স্বর্ণের দামে বড় পতন বিশ্ববাজারে ◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২১, ০৩:৩৭ রাত
আপডেট : ১৪ অক্টোবর, ২০২১, ০৩:৩৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সাইফুদ্দিন আহমেদ নান্নু : কমদামে নিত্যপণ্য বিক্রির সরকার নিয়োজিত ডিলারের দোকানে যারা ভোর থেকে লাইনে দাঁড়াচ্ছেন

সাইফুদ্দিন আহমেদ নান্নু : আমার জেলা শহরে কমদামে নিত্যপণ্য বিক্রির সরকার নিয়োজিত ডিলারের দোকানে যারা ভোর থেকে লাইনে দাঁড়াচ্ছেন দিন দিন তাদের মুখগুলো বদলে যাচ্ছে, পোশাক বদলে যাচ্ছে। নতুন মুখ যুক্ত হচ্ছে। তিন মাস, ছয় মাস আগেও যে মানুষগুলো দূরে দাঁড়িয়ে এই দোকানের লাইন দেখেছেন, সংকোচে, লোকলজ্জার ভয়ে লাইনে দাঁড়াননি, দাঁড়ানোর কথা চিন্তাও করেননি, তাদের অনেকেই এখন অবলীলায় কম দামে চাল, ডাল, তেল, পেঁয়াজ কেনার জন্য লাইনে দাঁড়াচ্ছেন।

মানুষের ক্রয়ক্ষমতা, মানুষের অর্থনৈতিক অবস্থা কেমন যাচ্ছে, নিন্মবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, মধ্যবিত্ত পরিবার কেমন আছে সেসব জানার জন্য অর্থনীতির  হওয়ার দরকার নেই, বড় বড় অর্থনীতিবিদের মোটা মোটা বই পাঠ করার কোনো প্রয়োজন নেই। যদি চোখ থাকে তাহলে এসব দোকানের মানুষগুলোকে, ভিড়ের মাত্রা আর তাদের পোশাকগুলো লক্ষ্য করলেই মানুষের জীবনমানের সূচক স্পষ্ট বোঝা যায়। স্কুল জীবনে, রোজার মাসে সেহরিরকালে বাসার দরজায় যখন ভিক্ষা প্রত্যাশী, খাবার প্রত্যাশী মানুষের ভিড় দেখেছি তখন অর্থনীতির কোনো বই চোখে না দেখেও, না পড়েও বুঝেছি, মানুষ কষ্টে আছে। Saifuddin Ahmed Nannu-র ফেসবুক ওয়ালে লেখাটি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়