শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের ৬০ শতাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পের পদত্যাগ চান ◈ কবে থেকে ফ্যামিলি কার্ড বিতরণ করা হবে, জানাগেল তারিখ ◈ চাঁদাবাজি বন্ধ না হলে ব্যবসা বন্ধ করে চলে যাব: ডিসিসিআইয়ের সংবাদ সম্মেলন ◈ মেয়াদ যেখানে শেষ হবে সেখানে আগে সিটি নির্বাচন হবে : মির্জা ফখরুল ◈ রা‌তে টি-‌টো‌য়ে‌ন্টি বিশ্বকা‌পে ইংল্যান্ডের বিরু‌দ্ধে লড়াই‌য়ে নাম‌বে পাকিস্তান ◈ প্রায় ২ কোটি টাকা ক্ষতির পর বাংলাদেশি পর্যটকদের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়েছে শিলিগুড়ির হোটেল ব্যবসায়ীরা! ◈ মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর মার্চে ঢাকায় আসছেন ◈ স্পিকার-ডেপুটি স্পিকার নেই, সংসদে প্রথম অধিবেশনে স্পিকার নির্বাচন হবে যেভাবে ◈ সংবিধান সংস্কার পরিষদের সদস্যের শপথ নিয়ে বিতর্ক ◈ বাংলা‌দে‌শের মুস্তাফিজ এই মুহুর্তে সেরা ডেথ ওভার স্পেশালিস্টদের একজন: সামিন রানা

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৫:২৫ বিকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৫:২৫ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ২১ তারিখ থেকে ক্যাম্পাসেই টিকা নিবে জবি শিক্ষার্থীরা

অপূর্ব চৌধুরী: [২] জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীদের সুবিধার্থে ক্যাম্পাসেই টিকার বুথ স্থাপনের যাবতীয় প্রস্তুতি চলছে। সার্বিক প্রস্তুতি সম্পন্ন হলে আগামী ২১ অক্টোবর জবি দিবস থেকেই বিশ্ববিদ্যালয়ের আধুনিক মেডিকেল সেন্টারে স্তাপিত বুথে শিক্ষার্থীরা টিকা নিবে।

[৩] টিকা কেন্দ্র স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয়ের করা আবেদনের প্রেক্ষিতে বুধবার তেজগাঁও হেল্থ কমপ্লেক্স থেকে আসা মেডিকেল টিম বিশ্ববিদ্যালয় আধুনিক মেডিকেল সেন্টারটি পরিদর্শন করেন। পরিদর্শন শেষে আগামী ২১ অক্টোবর জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবসে টিকা কেন্দ্রের উদ্বোধন করার আশাবাদ ব্যাক্ত করেন।

[৪] এসময় বিশ্ববিদ্যালয়ের ছাত্র কল্যাণ পরিচালক ড. আইনুল ইসলাম, প্রক্টর ড. মোস্তফা কামাল এবং সহকারী প্রক্টরবৃন্দ উপস্থিত ছিলেন।

[৫] পরিদর্শনে আসা থানা হেল্থ এন্ড ফ্যামিলি প্ল্যানিং অফিসার ড. মো. এম ইসলাম বুলবুল বলেন, আমরা পরিদর্শন করে দেখলাম টিকা দেওয়ার জন্য যে সকল ফরমালিটি মেইনটেইন করা দরকার সেগুলোর জন্য প্রস্তুত বিশ্ববিদ্যালয়। আরো কিছু কাজ আছে আমরা সেগুলো দ্রুত সম্পন্ন করব। আমরা আশা করছি ২১শে অক্টোবর বিশ্ববিদ্যালয় দিবস থেকে টিকা নিতে পারবে শিক্ষার্থীরা।

[৬] এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ছাত্রকল্যাণ পরিচালক অধ্যাপক ড. আইনুল ইসলাম বলেন, আমরা ২১ তারিখ বিশ্ববিদ্যালয় দিবসে টিকা বুথ উদ্ধোধনের চেষ্টা করছি। সকল শিক্ষার্থী যাতে করে টিকার আওতায় আসতে পারে সে লক্ষ্যে আমাদের এ পদক্ষেপ।

[৭] তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের টিকা বুথ থেকে শিক্ষার্থীরা সিনেফার্ম টিকা নিতে পারবে। যারা এখনো রেজিস্ট্রেশন করে নাই তারা সরাসরি রেজিষ্ট্রেশন করে টিকা নিতে পারবে। এছাড়াও যাদের দ্বিতীয় ডোজ বাকি তারা আবেদনের প্রেক্ষিতে টিকা নিতে পারবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়