শিরোনাম
◈ সেঞ্চু‌রি না পে‌য়ে হতাশ শান্ত ও মুশফিক, আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে চালকের আসনে বাংলাদেশ ◈ বিএনপিতে চাঁদাবাজি-দখলদারির বিরুদ্ধে কঠোর অবস্থান তারেক রহমানের, এমপিদের দিলেন কঠোর বার্তা ◈ নাটোর রেলস্টেশন থেকে জার্মান পর্যটকের চুরি হওয়া ল্যাপটপটি উদ্ধার (ভিডিও) ◈ নানা পাটেকরের কীভাবে মৃত্যু হয়েছিল? ময়নাতদন্তে যা জানা গেল ◈ রিয়াদ বিমানবন্দরে ফের হামলা, যাত্রী টার্মিনালে আগুন; ১৮ অক্টোবর পর্যন্ত ফ্লাইট স্থগিত ◈ গরুর মাংসের কেজি ২৫০ টাকা করতে জীবিত গরু ও হালাল মাংস আমদানির দাবি ◈ সরকারিভাবে এখন থেকে পালিত হবে ৯২টি জাতীয় ও আন্তর্জাতিক দিবস ◈ ব্যবসার জন্য স্ত্রীর কাছে টাকা দাবি যৌতুক নয়, হাইকোর্টে খালাস পেলেন দণ্ডপ্রাপ্ত স্বামী ◈ কন্যাশিশুর শিক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করতে সুস্পষ্ট কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ মেগা প্রকল্প নয়, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভিত্তি হোক পারস্পরিক মর্যাদা ও জনস্বার্থ: রিয়াজ হামিদুল্লাহ

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৪:৫৪ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৪:৫৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কমলগঞ্জে দুর্যোগ প্রশমন দিবস পালিত

সোহেল রানা : ‘মুজিববর্ষের প্রতিশ্রুতি,জোরদার করি দুর্যোগ প্রস্তুুতি এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত হয়েছে।

বুধবার (১৩ অক্টোবর) দুপুর ১২টায় উপজেলা প্রশাসনের (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ বিভাগ) আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। কমলগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা মো.আশেকুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অনুমিত হিসাব সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি।

বিশেষ অতিথি ছিলেন, কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ,উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো.জুয়েল আহমেদ,কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. আছাদুজ্জামান।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন,উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো.ইমতিয়াজ আহমেদ,ইউপি চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল,আব্দুল হান্নান,ফজলুল হক বাদশা,কমলগঞ্জ প্রেসক্লাবের সভাপতি বিশ্বজিৎ রায়,উপজেলা

ফায়ার স্টেশনের ইনচার্জ মো.ফারুক প্রমুখ। আলোচনা সভায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। পরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট কর্তৃক কমলগঞ্জ উপজেলার বিভিন্ন মন্দির, পূজামণ্ডপ ও অসচ্ছল ব্যক্তিগণের অনুকূলে বরাদ্দকৃত অর্থের চেক বিতরণ করা হয়।

  • সর্বশেষ