শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৩:১০ দুপুর
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০৩:১০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সালথা অ‌বৈধ কা‌রেন্ট ও চায়না দুয়ারী জাল পু‌ড়ি‌য়ে ধ্বংস

সনতচক্রবর্ত্তী: [২] ফ‌রিদপু‌রের সালথা উপ‌জেলায় ২০২১-২০২২ অর্থ বছ‌রে মৎস‌্য অধিদপ্তরাধীন দেশী প্রজা‌তির মাছ ও শামুক রক্ষা ও উন্নয়ন প্রক‌ল্প এর আওতায় মৎস‌্য সংরক্ষণ আইন বাস্তবায়‌নে ভ্রাম‌্যমাণ আদালত প‌রিচালনা করা হয়ে‌ছে।

[৩] উপ‌জেলা মৎস‌্য দপ্ত‌রের আ‌য়োজ‌নে বুধবার (১৩ অ‌ক্টে‌বের) সকা‌লে উপজেলার আটঘর ও রামকান্তপুর ইউনিয়নের বি‌ভিন্ন বিলে অভিযান চালিয়ে প্রায় দেড় লাখ টাকার নিষিদ্ধ চায়না দুয়ারী জাল ও কা‌রেন্ট জাল জব্দ ক‌রে জনসম্মুখে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

[৪] উপজেলা মৎস্য অফিসার রা‌জিব রায় এর নেতৃত্বে অভিযানে অংশগ্রহণ করেন সালথা থানা পু‌লি‌শের উপ-পরিদর্শক মোঃ জাফর আলী ও থানা পু‌লি‌শের ক‌য়েকজন সদস‌্য। এসময় আরও উপ‌স্থিত ছি‌লেন- সালথা প্রেসক্লা‌বের সাধারণ সম্পাদক আ‌রিফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, উপজেলা মৎস‌্য অ‌ফি‌সের ক্ষেত্রসহকারী এস এম শাহাবুদ্দিন আহমেদ, মৎস‌্য অ‌ফি‌সের লিথ আ‌মীম হামজা প্রমূখ।

[৫] এসময় উপ‌জেলা মৎস‌্য অ‌ফিসার রাজিব রায় সাংবা‌দিক‌দের ব‌লেন, ‌আমা‌দের কা‌ছে খবর আ‌ছে উপ‌জেলার বি‌ভিন্ন এলাকায় কা‌রেন্ট জাল, চায়না দুয়ারী জালসহ বি‌ভিন্ন অ‌বৈধ জাল দি‌য়ে দেশীয় মৎস শিকার করা হ‌চ্ছে। এর ফ‌লে বি‌ভিন্ন প্রকার জলজ প্রাণী ও উপকারী কীট পতঙ্গ বিলুপ্ত হ‌চ্ছে। মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন -১৯৫০ বাস্তবায়নে ভোরে সালথা উপজেলার আটঘর ও রামকান্তপুর ইউনিয়নে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২১টি চায়না দুয়ারি ও কা‌রেন্ট জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়।

[৬] দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণ ও উন্নয়নের জন্য আমা‌দের এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়