শিরোনাম
◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে ◈ নতুন পেনশন নীতিমালা: পুনর্বিবাহ না করলে আজীবন পারিবারিক পেনশন, ৫০ বছরের বেশি বিধবাদের ছাড়

প্রকাশিত : ১৩ অক্টোবর, ২০২১, ০৮:৪৮ সকাল
আপডেট : ১৩ অক্টোবর, ২০২১, ০১:৪৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] শ্রীপুরে ট্রেনের নিচে পড়ে মায়ের আত্মহত্যা, মেয়ে আহত

হ্যাপি আক্তার, এফ এ নয়ন: [২]  গাজীপুরের শ্রীপুরে শিশু সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেছেন এক নারী। এ সময় গুরুতর আহত হয় তার শিশুটি।  আহত অবস্থায় এলাকাবাসী উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডিবিসি নিউজ, নয়াদিগন্ত, কালের কণ্ঠ

[৩] বুধবার (১৩ অক্টোবর) সকাল ৭টার দিকে রেল সড়কের কাটাপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত ও নিহতের পরিচয় জানা যায়নি।

[৪]  স্থানীয়রা জানায়, আজ সকালের দিকে শ্রীপুর পৌরসভার কাটাপুল এলাকায় ঢাকা থেকে ময়মনসিংহগামী বলাকা এক্সপ্রেস ট্রেনের নিচে নিজের মেয়েকে নিয়ে ঝাঁপ দেয় এক নারী। এতে ঘটনাস্থলেই আনুমানিক ২৬ বছর বয়সী ওই নারী মারা যান। এতে তিনি মারা গেলেও কোলে থাকা কন্যা সন্তানের হাতে গুরুতর আহত হয়।  মেয়েটিকে স্থানীয়রা উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।

[৫] শ্রীপুর রেলওয়ে স্টেশন মাস্টার হারুনুর রশিদ বলেন, ‘ঘটনার খবর পেয়ে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠিয়েছে। শিশুটির হাত ও মাথা থেঁতলে গেছে। হাসপাতালে তার চিকিৎসা দেয়া হচ্ছে।

[৬] তিনি আরও জানান, আহত শিশুটিকে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। তবে এটা আত্মহত্যা নাকি দুর্ঘটনা তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। তাৎক্ষণিক ভাবে ঘটনাস্থলে গিয়ে বিস্তারিত জেনে রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।

[৭] শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদা জানান, শিশুটির হাত থেকে মাংস খুলে চলে আসছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। উন্নত চিকিৎসার জন্য ঢাকা অথবা ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

 

  • সর্বশেষ