শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৬:৩৬ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৬:৩৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফের আফগানিস্তানের বিপক্ষে টেস্ট বাতিলের হুঁশিয়ারি অস্ট্রেলিয়ার

স্পোর্টস ডেস্ক: [২] এই সপ্তাহের শেষেই আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ সিরিজটি বাতিলের ঘোষণা দিতে পারে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

[৩] মূলত তালেবানের দখলে থাকা আফগানিস্তানে নারীদের খেলাধুলোর অনুমতি না দিলেই সিরিজ বাতিলের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন সিএ’র প্রধান নির্বাহী নিক হকলে।

[৪] এ বছরেরই নভেম্বরে সিরিজ শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে গত মাসেই সিরিজ না খেলার হুঁশিয়ারি দিয়েছিল অস্ট্রেলিয়া। এবার সেই কথাই ফের একবার জানিয়ে দিলেন হকলে।

[৫] তিনি বলেন, অস্ট্রেলিয়া সরকারের সঙ্গে কথা বলেছি। হয়ত এই সিরিজে আমরা খেলব না। পরিস্থিতির দিকে নজর রাখছি। আমাদের অবস্থান খুব স্পষ্ট। আগে আফগানিস্তানে নারীদের ক্রিকেট খেলা নিয়ে কোনও সমস্যা ছিল না। সেই পরিস্থিতিই যেন থাকে, সেটাই আমরা বলেছি। - ক্রিকবাজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়