শিরোনাম
◈ নেপাল থেকে বাংলাদেশে বিদ্যুৎ আসা পুরোপুরি বন্ধ ◈ গুজব রুখতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান প্রধানমন্ত্রীর ◈ জিরো পয়েন্ট থেকে সদরঘাট সড়কে হকার বসতে দেওয়া হবে না: ডিএসসিসি প্রশাসক ◈ অনুষ্ঠানে যোগ দিতে হেঁটে হেঁটে সচিবালয় থেকে ওসমানীতে প্রধানমন্ত্রী ◈ অসুস্থ টুকুকে দেখতে হাসপাতালে রিজভী ◈ ছিনতাই-চাঁদাবাজিতে নাজুক আইনশৃঙ্খলা: সংসদে যৌথ অভিযানের জোর দাবি ◈ বঙ্গোপসাগর-আন্দামান ঘিরে চীন-ভারতের সঙ্গে নতুন ভূরাজনৈতিক সমীকরণ, মিয়ানমারের দাওয়েই বন্দরে রাশিয়ার প্রবেশ ◈ যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, তিন পুলিশসহ কয়েকজন আহত ◈ সিন্ধু পানি চুক্তি স্থগিতের সিদ্ধান্তে ভারতের বড় ধাক্কা, চুক্তি কার্যকর রাখার রায় আন্তর্জাতিক আদালতের ◈ বা‌র্সেলোনা-‌রিয়াল মা‌দ্রিদ মৌসুমের প্রথম এল ক্লাসিকো ২৫ অ‌ক্টোবর

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৬:০০ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রস্তুতি ম্যাচ সরাসরি দেখা যাবে না টিভি চ্যানেল ও ইউটিউবে

নিজস্ব প্রতিবেদক: [২] টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বের লড়াইয়ে মাঠে নামার অপেক্ষায় বাংলাদেশ। মূল পর্বে খেলার আগে বাংলাদেশ নিজেদের ঝালিয়ে নিতে দুইটি প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে।

[৩] মঙ্গলবার (১২ অক্টোবর) শ্রীলঙ্কার ও বৃহস্পতিবার (১৪ অক্টোবর) আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ। আবু ধাবিতে দুইটি ম্যাচ অনুষ্ঠিত হবে। আইসিসি ইভেন্টের ম্যাচ হলেও প্রস্তুতি ম্যাচগুলো টিভিতে দেখা যাবে না। কোনো প্রতিষ্ঠান প্রোডাকশন না করায় ম্যাচগুলো দেখানোর সুযোগ নেই।

[৪] ওমানে বাংলাদেশ ও ওমান ‘এ’ দলের ম্যাচটি দেখিয়েছিল টি স্পোর্টস। তারা শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের ম্যাচটিও দেখানোর চেষ্টা চালিয়েছিল। কিন্তু আজ শ্রীলঙ্কার বিপক্ষে বিশ্বকাপের অফিশিয়াল প্রস্তুতি ম্যাচ বাংলাদেশেই শুধু নয়, দেখা যাবে না কোথাও।

[৫] ১৭ অক্টোবর বিশ্বকাপের প্রথম দিনেই বাংলাদেশের প্রতিপক্ষ স্কটল্যান্ড। ১৯ অক্টোবর বাংলাদেশ খেলবে ওমানের বিপক্ষে। বাছাইয়ে বাংলাদেশের শেষ ম্যাচ ২১ অক্টোবর পাপুয়ানিউগিনির সঙ্গে।

[৬] বাছাইপর্ব উতরাতে পারলে পরের ধাপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, পাকিস্তান, আফগানিস্তান, নিউ জিল্যান্ড এবং বাছাইপর্ব পার করা আরও একটি দল। সেই সূচিও চূড়ান্ত। ২৫ অক্টোবর শারজাহতে বাংলাদেশ আফগানিস্তান ম্যাচ। ২৭ অক্টোবর বাংলাদেশের প্রতিপক্ষ গ্রুপ ‘এ’-র রানার্সআপ দল। ৩ নভেম্বর দুবাইয়ে বাংলাদেশের প্রতিপক্ষ নিউ জিল্যান্ড। ৫ ও ৭ নভেম্বর বাংলাদেশ খেলবে ভারত ও পাকিস্তানের বিপক্ষে। ম্যাচগুলো হবে দুবাই ও শারজাতে।

[৭] বাংলাদেশ দল: মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), লিটন দাস, নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, কাজী নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, নাসুম আহমেদ ও তাসকিন আহমেদ।

[৮] স্ট্যান্ডবাই: রুবেল হোসেন।

  • সর্বশেষ