শিরোনাম
◈ লন্ডনে নাহিদ ইসলামের সংবর্ধনা শেষে আওয়ামী লীগ-এনসিপি নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ, আহত অন্তত চার (ভিডিও) ◈ প্যারিসে ৬২৩ কোটি টাকা বিনিয়োগে ৬ষ্ঠ হোটেল খুলছেন রোনালদো ◈ অস্থির বস্ত্র ও তৈরি পোশাক খাতে ব্যাংক ঋণ সাড়ে ৩ লাখ কোটি টাকা ◈ মৃত্যুদণ্ড কার্যকর স্থগিতের প্রস্তাবে জাতিসংঘে ভোটদানে বিরত বাংলাদেশ ◈ নেদারল্যান্ডসকে ৫-০ গোলে উড়িয়ে নেশন্স লি‌গের শেষ আটে জার্মানি  ◈ বারিধারার বাসা থেকে ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেফতার ◈ ওয়ানডে বিশ্বকাপের বাছাইপর্বে থাকছে না সুপার সিক্স ◈ ৬.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে কাঁপল ইন্দোনেশিয়া, কেঁপে উঠল অস্ট্রেলিয়াও ◈ সরকার নির্ধারিত দামে ডিলাররাও পাচ্ছেন না এলপিজি, বাড়তি দাম গুনছেন ভোক্তারা ◈ উপাচার্য দিনভর অবরুদ্ধ, তিন দিনের জন্য বন্ধ জাতীয় বিশ্ববিদ্যালয়

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৫:৪২ বিকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৫:৪২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিদিন দ্রব্যমূল্য বাড়ছে, কিন্তু কারোর যেনো কিছুই করার নেই: জি এম কাদের

শাহীন খন্দকার: [২] জাতীয় পার্টি চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা আরো বলেছেন, মহামারিকালে অনেক যৌক্তিক কারণে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বেড়েছে। কিন্তু এখন কোন কারণ ছাড়াই প্রতিটি পণ্যের দাম বেড়ে যাচ্ছে। দেশে বেকারের সংখ্যা বেড়ে যাচ্ছে, পরিবারের খরচ বেড়ে যাচ্ছে কিন্তু মানুষের আয় বাড়ছে না। শিক্ষিত অনেক বেকার যুবক কাজ না পেয়ে মাদকে আসক্ত হচ্ছে।

[৩] মঙ্গলবার জাতীয় পার্টি চেয়ারম্যানের বনানী কার্যালয় মিলনায়তনে কিশোরগঞ্জসহ বিভিন্ন জেলার নেতা-কর্মীরা নবনিযুক্ত মহাসচিব মুজিবুল হক চুন্নুকে আনুষ্ঠানিকভাবে ফুলেল শুভেচ্ছা জানান। এ উপলক্ষে আয়োজিত এক সভায় তিনি একথা বলেন।

[৪] জাতীয় পার্টি চেয়ারম্যান এসময় বলেন, বৈষম্যের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামেই আমাদের মহান স্বাধীনতা অর্জিত হয়েছে। তখন আমাদের বিরুদ্ধে বৈষম্য করেছে পশ্চিম পাকিস্তান আর এখন আমরা বৈষম্যের শিকার হচ্ছি দেশের ভেতরে। দেশে সুশাসনের অভাব আছে। তাই ন্যায় ভিত্তিক সমাজ ব্যবস্থা তৈরী হচ্ছে না ।

[৫] বক্তৃতাকালে জাতীয় পার্টি চেয়ারম্যান আরো বলেন, বর্তমানে দেশের বিশাল জনগোষ্ঠী সংসার চালাতে হিমশিম খাচ্ছে। তিনি বলেন, বর্তমান সংবিধান অনুযায়ী দেশে একদলীয় শাসন ব্যবস্থা চালু হচ্ছে। এসময় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, হুসেইন মুহম্মদ এরশাদ এর রাষ্ট্র পরিচালনায় দেশের মানুষ সবচেয়ে বেশি সুশাসন ভোগ করেছে। তাই দেশের মানুষ দ্রব্যমূল্যসহ সকল রাস্ট্রিীয় সুযোগসুবিধা ভোগ করেছেন। তাই দেশের মানুষ আবারো জাতীয় পার্টিকে রাষ্ট্র ক্ষমতায় দেখতে চায়।

 

  • সর্বশেষ