শিরোনাম
◈ রেকর্ড দল ও প্রতীক নিয়ে ত্রয়োদশ সংসদ নির্বাচন: ফিরে দেখা বাংলাদেশের নির্বাচনী ইতিহাস ◈ আরব আমিরাতের ক্লাবে নাম লেখালেন বাংলাদেশ জাতীয় দলের ফুটবলার জায়ান ◈ চীন-বাংলাদেশ সম্পর্ক অন্য কোনো শক্তিতে প্রভাবিত হবে না: চীনা দূতাবাস ◈ বিএনপি ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ, রণক্ষেত্র জয়পুরহাট (ভিডিও) ◈ নির্বাচনে অনিয়ম বিতর্ক ও অভিযোগ আইনি প্রক্রিয়ায় সমাধান করা হবে: সিইসি ◈ ঢাকা-১৭ আসনে তারেক রহমানকে সমর্থন, সরে দাঁড়ালেন ৫ প্রার্থী ◈ নির্বাচনে যেসব ইস্যু গুরুত্ব পাচ্ছে ◈ ফরিদপুরে যাত্রীবাহী বাস উল্টে প্রাণ গেল দু'জনের, আহত ২০ ◈ হাসিনা-পরবর্তী বাংলাদেশ কি তারেক রহমানকেই খুঁজছে? ◈ জামায়াতের আমিরের সাথে কেনো সবাই দেখা করতে চায়: আল জাজিরা পর্যবেক্ষণ

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৪:১৩ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৪:১৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফরিদপুরে মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্য আটক

হারুন-অর-রশীদ: [২] ফরিদপুরে সাতটি চোরাই মোটরসাইকেলসহ চোর চক্রের ৭ সদস্যকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আটককৃতদের কাছে থেকে ২০০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ ৭ টি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

[৩] মঙ্গলবার (১২ অক্টোবর) দুপুরে ফরিদপুর পুলিশ সুপারের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করা হয়। প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা, জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ওসি সুনীল কর্মকার, উপ-পরিদর্শক আলমগীর হোসেন, শাহিনুর প্রমূখ।

[৪] পুলিশ জানায়, মঙ্গলবার ভোর রাতে জেলার বিভিন্ন জায়গায় ডিবি পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।

[৫] আটককৃতরা হলেন, ফরিদপুরের নগরকান্দার গোপালপুর (কালিখোলা) গ্রামের মালেক প্রামানিকের ছেলে সানোয়ার প্রামানিক (৩৬), একই গ্রামের মমিন সিপাই'র ছেলে লিটন সিপাই (২২), ওই গ্রামের মালেক প্রামানিকের দুই ছেলে দেলোয়ার প্রামানিক (২৫) ও আরিফ প্রামানিক (২০), একই গ্রামের সোবাহান মোল্যার ছেলে নাজমুল মোল্যা (২৫), আক্কাস মোল্যার ছেলে সাকিল মোল্যা (২২) ও রাজ্জাক শেখের ছেলে আলামিন শেখ (২৭)।

[৬] ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) জামাল পাশা বলেন, আটকৃতরা মোটরসাইকেল চোরাই চক্রের সাথে জড়িত। তাদের বিকেলে ফরিদপুরের কোর্টে প্রেরণ করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়