শিরোনাম
◈ যুক্তরাষ্ট্র থেকে মোংলা বন্দরে এলো ৫৭ হাজার টন গম ◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০১:১৮ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০১:১৮ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ ৮ রোহিঙ্গা আটক

আয়াছ রনি: [২] কক্সবাজারের উখিয়া শরণার্থী রোহিঙ্গা ক্যাম্প থেকে দেশীয় অস্ত্রসহ ৮ রোহিঙ্গাকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যরা। এ সময় আটককৃতদের কাছ থেকে ৭টি দা, হাঁসুয়া ও রডেল শাবল উদ্ধার করা হয়েছে। তারা ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলো।

[৩] সোমবার (১১ অক্টোবর) রাতে এ তথ্য নিশ্চিত করেছেন ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. কামরান হোসেন।

[৪] আটককৃতরা হলেন- উখিয়ার ১৩ নং রোহিঙ্গা ক্যাম্পের আমির হোসেনের ছেলে এনায়েত উল্লা (২০), মৃত শফিকের ছেলে মো. আমিন (২৮), আব্দুস সালামের ছেলে নুর মোহাম্মদ (২৯), মৃত কাসেমের ছেলে মো. রফিক (২১), মৃত দিল মোহাম্মদের ছেলে মো. রফিক (২৫), মাসুদ মিয়ার ছেলে ফিরোজ মিয়া (২২), মৃত আব্দুল গফফারের ছেলে আরিফ উল্লাহ (৩২) ও মৃত জাবের আলমের ছেলে মোহাম্মদ সলিম (২৬)।

[৫] অতিরিক্ত পুলিশ সুপার কামরান হোসেন জানান, জামতলী ক্যাম্প-১৩ এর কবরস্থানের পাশে একদল সন্ত্রাসী ডাকাতির প্রস্তুতি নিচ্ছে বলে গোপন খবর আসে। এর ভিত্তিতে অভিযান চালিয়ে আট রোহিঙ্গাকে অস্ত্রসহ আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা শেষে উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়