শিরোনাম
◈ প্রতিবাদ: বিশ্বকাপ ফুটবলে ইরানী খে‌লোয়াড়‌দের জার্সিতে লেখা #168! লজ্জায় মুখ ঢাকবে আমেরিকা  ◈ বাজেটে স্বস্তি ও চ্যালেঞ্জ দুটোই, করমুক্ত আয়সীমা বাড়িয়ে ৩.৭৫ লাখ টাকা ◈ ময়মনসিংহে ট্রেন লাইনচ্যুত, ঢাকা-জামালপুর রুটে চলাচল বন্ধ ◈ বিশ্বকা‌পের শেষ প্রস্তু‌তি ম‌্যা‌চে আইসল‌্যান্ড‌কে ৩-০ গো‌লে হারা‌লো আ‌র্জেন্টিনা, মাঠে ফি‌রেই মেসির গোল ◈ বাজুসের নতুন ঘোষণা, দেশের বাজারে কমলো স্বর্ণের দাম ◈ 'এই সময়' কে দেয়া সাক্ষা‌তকা‌রের দ্বিতীয় পর্ব-- টুঙ্গিপাড়ায় চলে যাবো বলে প্রস্তুতি নিয়েছিলাম, আমি জানতামই না, দেশের বাইরে যাচ্ছি: শেখ হা‌সিনা ◈ লাল টেলিফোনের পর এবার প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে ল্যাপটপ চুরি, নিরাপত্তা সংকটে গুরুত্বপূর্ণ ভবন ◈ ইংল্যান্ড ও পাকিস্তানের দুই স্টেডিয়ামের পিচ নিয়ে অসন্তুোষ আইসিসির ◈ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে রেফারি সব ব্রাজিলের  ◈ পাল্টাপাল্টি সংঘর্ষে উত্তপ্ত মধ্যপ্রাচ্য : বাহরাইন, কুয়েত ও জর্ডানের মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ১০:৪৪ দুপুর
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ১০:৪৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চাকরির খোঁজে ঢাকায় এসে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

মোস্তাফিজুর রহমান: [২] নিহত যুবকের নাম রাহিমুল কবির (২০) রাজধানীর বিমানবন্দর পুলিশ বক্সের দক্ষিণ পাশে ময়মনসিংহ মহাসড়কে আজ মঙ্গলবার ভোর পাঁচটায় রাস্তায় অজ্ঞাত কোন যানবাহনের ধাক্কায় গুরুতর আহত হয়ে রাস্তায় পড়ে ছিল।

[৩] পরে খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে সকাল পৌনে ৬টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।জানিয়েছেন পুলিশ। বিমানবন্দর থানার উপ-পরিদর্শক এসআই জুয়েল মিয়া জানান, সড়কে অজ্ঞাত কোন যানবাহনের ধাক্কায় মারা যান তিনি তবে যানবাহনটি এখনো চিহ্নিত করা যায়নি। মৃতদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

[৪] মৃতের কাছে থাকা আইডি কার্ড ও পরিবারের সঙ্গে মোবাইল ফোনে কথা বলে মৃতের পরিচয় শনাক্ত করেছে পুলিশ। মৃত রাহিমুল কিশোরগঞ্জ পাকুন্দিয়া উপজেলার ছয়তির গ্রামের মৃত লুৎফুল কবিরের ছেলে।

[৫] মৃত যুবক বেকার ছিলেন চাকরির খুঁজে ও বেড়াতে গ্রাম থেকে ঢাকায় এসেছিলেন আত্মীয়র বাসায় বলে জানতে পেরেছে পলিশ । মৃতের কাকা শামসুল হক জানান, গত শুক্রবারে গ্রাম থেকে ঢাকায় এসেছিল রাহিমুল চাকরির উদ্দেশ্যে এর আগে গাজীপুরে একটি গার্মেন্টসে চাকরি করতো করোনাকালীন সময় চাকরি চলে যাওয়াতে গ্রামে এসে বেকার অবস্থায় ছিল আবার নতুন করে চাকরির খোজে ঢাকায় এসেছেলি। ‌

[৬] দুই বোন এক ভাই এর মধ্যে সেছিল ছোট দু'বছর আগে তার বাবা স্টক করে মারা গেছে ৬বছর পূর্বে তার বড় বোন সন্তান জন্ম নেওয়ার সময় ডেলিভারি অবস্থায় অবস্থায় মারা গেছে পরিবারের একমাত্র সন্তান ছিল রাহিমুল। তবে ঢাকায় এসে কোথায় উঠেছে তিনি নিশ্চিত না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়