শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৯:০৮ সকাল
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৯:২৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টিকা না নেয়ায় মাঠে বসে খেলা দেখতে পারলেন না ব্রাজিলের প্রেসিডেন্ট

স্পোর্টস ডেস্ক: [২] করোনাভাইরাসের টিকা না নেয়ায় ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোকে সান্তোস ও গ্রেমিওর মধ্যে লিগ ম্যাচ মাঠে বসে দেখার অনুমতি দেয়নি সান্তোস ক্লাব কর্তৃপক্ষ।

[৩] করোনা মহামারীর পর এই প্রথমবারের মত স্টেডিয়ামে দর্শকের উপস্থিতিতে ম্যাচ খেললো সান্তোস। ম্যাচ শুরুর আগেই ক্লাবটি জানায় যে, শুধুমাত্র যারা করোনার টিকা নিয়েছেন এবং যাদের পিসিআর টেস্টের রিপোর্ট নেগেটিভ, শুধু তারাই মাঠে বসে খেলা দেখার সুযোগ পাবেন।

[৪] যমুনা নিউজ বলছে, এ কারণেই, প্রেসিডেন্ট বোলসোনারো মাঠে বসে খেলা দেখার অনুমতি পাননি বলে জানা গেছে। মেট্রোপলিস নিউজ পোর্টালের এক ভিডিওতে ব্র্রাজিলের প্রেসিডেন্ট বলেন, সান্তোস কর্তৃপক্ষ মাঠে মাঠে প্রবেশ করতে দেয়নি আমাকে। আমি সান্তোসের ম্যাচটি মাঠে বসে দেখতে চেয়েছিলাম। সম্পাদনা : এল আর বাদল

  • সর্বশেষ
  • জনপ্রিয়