শিরোনাম
◈ তেল-গ্যাসে মধ্যপ্রাচ্যের ওপর বাংলাদেশের নির্ভরতা কতটা ◈ যুদ্ধবিরতিতে রাজি ইরান, সামনে তিন শর্ত ◈ উত্তর ইসরায়েলে তীব্র হামলা: ইরান-হিজবুল্লাহর ১০০ রকেট নিক্ষেপের দাবি ◈ রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চেয়েছে বাংলাদেশ ◈ স্বেচ্ছাসেবক দলের নেতাকে গ্রেপ্তারের ঘটনায় র‌্যাবের ওপর হামলা ◈ নতুন সংসদের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করবেন কে? নানা আলোচনা ◈ স্বাভাবিক হয়নি ভোজ্যতেলের বাজার ◈ সিঙ্গাপুর থেকে জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে ‘লিয়ান হুয়ান হু’ ◈ সহ আ‌য়োজক যুক্তরা‌স্ট্রে ইরান বিশ্বকাপ খেলবে না, জানালেন ক্রীড়ামন্ত্রী ◈ বিদ্যুৎ–জ্বালানি সংকট মোকাবিলায় ব্যাংকের জন্য কঠোর নির্দেশনা জারি

প্রকাশিত : ১২ অক্টোবর, ২০২১, ০৩:০১ রাত
আপডেট : ১২ অক্টোবর, ২০২১, ০৩:০১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইসরায়েলে দেড় হাজার বছরের পুরান মদ তৈরির কারখানার সন্ধান

অনলাইন ডেস্ক: ইসরায়েলে ১৫০০ বছর আগের একটি ওয়াইনারি কমপ্লেক্সের (মদ তৈরির কারখানার) সন্ধান পাওয়া গেছে। এটি তৎকালীন বিশ্বের সবচেয়ে বড় মদ তৈরির কারখানা ছিল বলে জানিয়েছেন প্রত্নতাত্ত্বিকরা।

বিবিসির সংবাদে বলা হয়েছে, তেল আবিবের দক্ষিণে ইয়াভনে অঞ্চলে খনন করে বাইজেন্টাইন যুগের এই বিশাল ওয়াইনারির পাঁচটি প্রেস (যেখানে আঙুর থেকে রস তৈরি করা হয়) আবিষ্কার করা হয়।

ছবি: রয়টার্স

কারখানাটি থেকে বছরে ২০ লাখ লিটার মদ উৎপাদন করা হতো বলে অনুমান করা হচ্ছে। অত্যাধুনিক প্রক্রিয়ায় উৎপাদিত মদ ভূমধ্যসাগরের আশেপাশের বিভিন্ন অঞ্চলে রপ্তানি করা হতো।

ছবি: রয়টার্স

খননকাজে নিয়োজিত প্রত্নতাত্ত্বিকরা জানিয়েছেন, সে যুগে এত বড় মদের কারখানা দেখে তারও বিস্মিত।

ওয়াইনারি কমপ্লেক্সেটির সংরক্ষণ কাজ শেষ হলে সেটি পর্যটক আকর্ষণ হিসেবে গড়ে তোলার পরিবল্পনা রয়েছে।

ছবি: রয়টার্স

প্রায় এক বর্গ কিলোমিটার জায়গা ‍জুড়ে পাঁচটি ওয়াইন প্রেস ছাড়াও মদ জ্বাল দেওয়ার ভাটা ও বোতলজাত মদ সংরক্ষণের জন্য গুদাম পাওয়া গেছে।

এখানে উৎপাদিত মদ গাজা ও আশকেলন ওয়াইন নামে পরিচিত ছিল। উৎপাদনের পর সেগুলো ইউরোপ, উত্তর আফ্রিকা ও এশিয়া মাইনরে রপ্তানি করা হতো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়