শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৮:১২ রাত
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৮:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে সুইজারল্যান্ডের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

মাসুদ আলম: [২] সোমবার গণভবন কমপ্লেক্সে অবস্থিত প্রতিরক্ষা মন্ত্রণালয়ে সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামালের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড সৌজন্য সাক্ষাৎ করেন। সাক্ষাৎকালে তারা বন্ধুপ্রতীম দুই দেশের প্রতিরক্ষাসহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা করেন।

[৩] প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা-র সুদক্ষ, বলিষ্ঠ ও দূরদর্শী নেতৃত্বে উন্নয়নের অগ্রযাত্রায় অদম্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। তিনি বাংলাদেশের এই অগ্রযাত্রায় প্রতিরক্ষাখাতসহ দেশের সার্বিক উন্নয়নমূলক কর্মকান্ডে সুইজারল্যান্ডের ধারাবাহিক সহযোগিতা কামনা করেন।

[৪] রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ড বাংলাদেশকে অন্যতম গুরুত্বপূর্ণ বন্ধুপ্রতীম দেশ উল্লেখ করে বলেন, পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে দুই দেশের মধ্যে সহযোগিতা অব্যাহত থাকবে। রাষ্ট্রদূতের সাথে সুইজারল্যান্ডের নন-রেসিডেন্ট ডিফেন্স অ্যাটাশে কর্ণেল ফ্রানকোয়েস গ্যারোক্স এ সময় উপস্থিত ছিলেন।

[৫] সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. আবু হেনা মোস্তফা কামাল রাষ্ট্রদূত নাথালি চুয়ার্ডকে উক্ত মন্ত্রণালয়ে অবস্থিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কর্তৃক ব্যবহৃত দপ্তর ঘুরিয়ে দেখান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়