শিরোনাম
◈ ইলিয়াস আলী গুম: ধলেশ্বরীতে লাশ ফেলার চাঞ্চল্যকর তথ্য উন্মোচিত ◈ ইরানের সবচেয়ে বড় ক্ষেপণাস্ত্র হামলা: ইসরায়েলের কেন্দ্রীয় অঞ্চলে তীব্র সতর্কতা ◈ ওয়ান-ইলেভেনের তিন কুশীলব ডিবি হেফাজতে: মুখোমুখি জিজ্ঞাসাবাদে বেরোচ্ছে নতুন তথ্য ◈ জ্বালানি চ্যালেঞ্জে বাংলাদেশের পাশে থাকার বার্তা যুক্তরাষ্ট্রের ◈ দুই গোলে এগিয়ে থেকেও থাইল‌্যা‌ন্ডের কা‌ছে হারলো বাংলাদেশ নারী দল ◈ তেলবাহী ট্রেন লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ ◈ ওকে লাথি মেরে বের করে দিন: নেতানিয়াহুর ছেলেকে যুক্তরাষ্ট্র থেকে বের করে যুদ্ধে পাঠানোর দাবি স্টিভ ব্যাননের ◈ বাংলাদেশ সরকারের বিবৃতিতে আমরা কষ্ট পেয়েছি: ইরানি রাষ্ট্রদূত ◈ যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ: জ্বালানি সংকটে প্রথমে ফুরিয়ে যেতে পারে বাংলাদেশ! ◈ শিশুশিল্পী লুবাবার বিয়ে আইনত বৈধ কি না, বাল্যবিবাহের দায়ে কী শাস্তি হতে পারে?

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৬:২৭ বিকাল
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৬:২৭ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নকল তামার তার ও পাইপ উৎপাদন ৪ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা

সুজন কৈরী: [২] ঢাকার দক্ষিণ কেরাণীগঞ্জ এলাকায় নকল তামার তার ও পাইপ উৎপাদন, মজুদ এবং বিক্রি করায় ৪ প্রতিষ্ঠানকে ৭ লাখ টাকা জরিমানা করেছেন র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

[৩] রোববার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত র‌্যাব-১০ পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম। এ সময় ডিএসসিসির বিএসটিআই প্রতিনিধি স্যানিটারি ইন্সপেক্টর উপস্থিত ছিলেন।

[৪] সোমবার র‌্যাব-১০ জানিয়েছে, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে নকল ও অনুমোদনহীন তামার তার ও পাইপ উৎপাদন মজুদ এবং বিক্রি করার অপরাধে বিসমিল্লাহ মেটালসকে ৪ লাখ, হান্নান ইয়ার কাস্টিংকে ৫০ হাজার, আসমা মেটালসকে ৫০ হাজার ও গ্রামীণ মেটালসকে ২ লাখ টাকা করে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

[৫] এছাড়া ম্যাজিস্ট্রেটের নির্দেশে প্রতিষ্ঠানগুলো থেকে আনুমানিক ৫ লাখ ২৬ হাজার টাকা মূল্যের প্রায় ১ হাজার ৩২২ কেজি নকল তামার তার জব্দ করা হয়।

[৬] র‌্যাব জানায়, বেশ কিছুদিন ধরে দণ্ডপ্রাপ্ত অসাধু ব্যবসায়ীরা নকল ও অনুমোদনহীন তামার তার ও পাইপ উৎপাদন মজুদ ও বিক্রি করছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়