শিরোনাম
◈ আগস্টে মূল্যস্ফীতি কমে ৮ দশমিক ২৬ শতাংশ ◈ এবার রৌমারীতে ডিলারের গুদাম ভেঙে সার নিয়ে গেলেন কৃষকেরা ◈ অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল আবদুল জব্বার ভূঁইয়ার পদত্যাগ ◈ এবার বেসরকারি প্রাথমিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর জন্য আসছে নীতিমালা ◈ বিপিএলের জানুয়ারির স্লটও হারাতে পা‌রে বিসিবি ◈ বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী ◈ স্ত্রীসহ সাবেক ভূমিমন্ত্রীর যুক্তরাষ্ট্রে থাকা সম্পদের তথ্য পাঠাল এফবিআই ◈ ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২৩৩ ◈ যথাসময়ে প্রধানমন্ত্রী তারেক রহমান ভারত সফর করবেন: দীনেশ ত্রিবেদী ◈ গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে বিদেশি কোম্পানির প্রবেশ সহজ করতে ৫১% মালিকানার শর্ত বাদ দিচ্ছে বেবিচক

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০৩:৫০ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০৩:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় প্রেমিকের সাথে মনোমালিন্য, তরুণীর আত্মহত্যা

তৌহিদুর রহমান : [২] রোববার দিনগত মাঝরাতে জেলা শহরের কাউতুলী দি আল ফালাহ হাসপাতাল থেকে সোনিয়া আক্তারের (২০) মরদেহ উদ্ধার করা হয়।

[৩] নিহত সোনিয়া আক্তার জেলার নাসিরনগর উপজেলার গোকর্ণের আজিজুর রহমানের মেয়ে। তিনি কলেজে পড়াশোনার পাশাপাশি হাসপাতালটিতে সহকারী নার্সের কাজ করতেন।

[৪] পুলিশের ধারণা, কীটনাশক খেয়ে ওই তরুণী আত্মহত্যা করেছেন। এ ঘটনায় প্রেমিক শীতলকে নামে তরুণকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ।

[৫] সোনিয়ার পরিবার ও হাসপাতাল সূএে জানা যায়, সোনিয়া আক্তার কয়েকবছর যাবৎত আল ফালাহ হাসপাতালে সহকারী নার্স পদে যোগদান করেন। সেখানে চাকরি করার সুবাদে পাশের কিন্ডারগার্ডেন স্কুলের স্টাফ মোহাম্মদ শীতলের সঙ্গে তার প্রেমের সম্পর্কে গড়ে ওঠে। শীতলের বাড়ি জেলার কসবা উপজেলার নেমতাবাদে। গত দুই বছর ধরে সোনিয়া ও শীতলের মধ্যে প্রেমের সম্পর্ক চলছিল। সম্প্রতি শীতল জানতে পারেন সোনিয়ার আরও একটি ছেলের সঙ্গে সম্পর্ক রয়েছে। এ সন্দেহ থেকে দুজনের মধ্যে মনোমালিন্য চলছিল। এ ঘটনায় প্রেমিক শীতলকে আটক করেছে পুলিশ।

[৬] এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম বলেন, আমরা হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছি। সোনিয়ার প্রেমিক শীতলকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়। তদন্ত স্বাপেক্ষে আইনগত ব্যবস্হা প্রক্রিয়াধীন রয়েছে।

  • সর্বশেষ