শিরোনাম
◈ মি‌ডিয়ার বিরু‌দ্ধে এমন সিদ্ধান্ত কে‌নো? বিসিবির কোন নিরাপত্তা ব্যাহত হয়েছে, জানতে চান সাংবাদিকেরা  ◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে নির্বাচনের ৩ দিন আগে শুল্ক চুক্তি করবে অন্তর্বর্তী সরকার ◈ রাজশাহীতে মাদকাসক্ত ছেলের হাতে মায়ের নৃশংস হত্যাকাণ্ড ◈ কুখ্যাত এপস্টেইন নথিতে বাংলাদেশের গবেষণা প্রতিষ্ঠান ◈ নির্বাচনের আগে বাংলাদেশের সংখ্যালঘুরা কেন শঙ্কিত? ◈ জানুয়ারিতে রেমিট্যান্সে নতুন রেকর্ড, এলো ৩.১৭ বিলিয়ন ডলার ◈ কুৎসা রটিয়ে, বিভ্রান্তি ছড়িয়ে এবং ধাপ্পা দিয়ে জনগণের ভোট নেওয়া যায় না : মির্জা আব্বাস  ◈ প্রতারক চক্রের ফোনকলে সাড়া না দিতে নির্বাচন কমিশনের আহ্বান ◈ কিশোরগঞ্জ পাসপোর্ট অফিসে দালালচক্রের বিরুদ্ধে র‍্যাবের অভিযান, ২০ জনের কারাদণ্ড ◈ নোয়াখালীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর নির্বাচনী কার্যালয়ে হামলা-ভাঙচুর

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০২:২৪ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০২:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যশকে বিয়ে করার বিষয়টি স্বীকার করলেন নুসরাত !

বিনোদন ডেস্ক: সাম্প্রতিক সময়ে টালিউড পাড়ায় সবচেয়ে আলোচিত বিষয় ছিলো নুসরাতের সন্তান ঈশান। ঠিক সন্তান নয়, তার চেয়েও বেশি আলোচনায় উঠে এসেছে এই সন্তানের বাবা কে, এই প্রশ্ন। নিউজ২৪.কম

রোববার (১০ অক্টোবর) গভীর রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে একটি দুটি ছবি শেয়ার করেছেন নুসরাত। একটিতে যশের সেলফিতে হাস্যোজ্জ্বল ভঙ্গিতে দেখা গেছে নুসরাতকে। অন্য ছবিতে, একটি কেক দেখা গেছে। তাতেই চোখ আটকে যায় নেটিজেনদের।

কেকের ওপর ইংরেজি অক্ষরে লেখা ‘ওয়াই ডি’। তার মানে হলো যশ দাশ। অভিনেতার নামে প্রথম অক্ষরগুলো পাশাপাশি বসানো হয়েছে। তার নিজে লেখা ‘হাসব্যান্ড’ এবং ‘ড্যাড’। তাহলে কি যশকে স্বামী হিসেবে স্বীকার করলেন নুসরাত? এমন প্রশ্ন জেগেছে অনেকের মনে।

এর আগে গত বছর শেষে তাদের দু’জনকে দক্ষিণেশ্বর মন্দিরে দেখা গিয়েছিল। সেসময় নুসরাতের মাথায় সিঁদুর ছিল। তা ছাড়া ঈশানের জন্মের পর এনা সাহা আয়োজিত বিশ্বকর্মা পুজোয় ‘যশরত’কে দেখা গিয়েছিল। সেখানেও নুসরাত মাথায় সিঁদুর পরেছিলেন৷ কিন্তু কখনও জনসমক্ষে নিজেদের সম্পর্কের কথা স্বীকার করেননি এই সাংসদ-অভিনেত্রী। জি নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়