শিরোনাম
◈ পররাষ্ট্র মন্ত্রী হলেন ড. খলিলুর রহমান ◈ প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ড. ইউনূসের শুভেচ্ছা বিনিময় ◈ বুধবার স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ◈ কানাডাকে হা‌রি‌য়ে বিশ্বকা‌পের সুপার এইটে নিউজিল্যান্ড  ◈ ভারত-বাংলাদেশের সীমান্ত এলাকায় জামায়াতের জয় পশ্চিমবঙ্গে কীভাবে দেখা হচ্ছে? ◈ অন্তর্বর্তী অধ্যায়ের অবসান, দেড় বছর পর নির্বাচিত সরকার পেল দেশ ◈ নতুন সরকারের পর ড. ইউনূসের গন্তব্য কোথায়—বঙ্গভবন নাকি প্যারিস? ◈ প্রথমবার এমপি হয়েই তারেক রহমানের মন্ত্রিসভায় স্থান পেলেন অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান ◈ অস্ট্রেলিয়ার বিদায়, সুপার এইটে জিম্বাবুয়ে ◈ তিনবারের সংসদ সদস্য এ্যানি প্রথমবারের মতো মন্ত্রী হিসেবে শপথ নিলেন

প্রকাশিত : ১১ অক্টোবর, ২০২১, ০১:২২ দুপুর
আপডেট : ১১ অক্টোবর, ২০২১, ০১:২২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] প্রায় পৌনে ৩ কোটি টাকা ক্ষতিপূরণ দেওয়ার রায় চেম্বারে স্থগিত

মাজহারুল ইসলাম: [২] চট্টগ্রামের সন্দ্বীপে নৌকাডুবিতে দুই শিশুসহ ১৮ জনের মৃত্যুর ঘটনায় নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ বাবদ ২ কোটি ৭০ লাখ টাকা দিতে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন চেম্বার আদালত। ঢাকা পোস্ট

[৩] আপিল বিভাগের চেম্বার আদালতের বিচারপতি ওবায়দুল হাসান গত ২৬ আগস্ট এ স্থগিতাদেশ দেন। স্থগিতের বিষয়টি গণমাধ্যমে আসে সোমবার। আরটিভি

[৪] রিটকারী আইনজীবী ব্যারিস্টার আব্দুল হালিম ও অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ হলে আমরা পরবর্তী আইনি পদক্ষেপ গ্রহণ করব।

[৫] ৩০ জুন চট্টগ্রামের সন্দ্বীপে নৌকা ডুবিতে নিহতের ঘটনায় প্রত্যেকের পরিবারকে ১৫ লাখ করে মোট ২ কোটি ৭০ লাখ দিতে নির্দেশ দেন হাইকোর্ট। দুই মাসের মধ্যে এ টাকা পরিশোধ করতে ব্যর্থ হলে সুদসহ এই টাকা পরিশোধ করতে হবে বলে রায়ে উল্লেখ করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়