শিরোনাম
◈ ‘ফ্যামিলি কার্ড’ পেতে বেআইনি লেনদেন নিয়ে কঠোর বার্তা ◈ মুক্তিপণ দাবির পর প্রধানমন্ত্রীর নির্দেশে নিরাপদে ফিরল স্কুল শিক্ষার্থী আফফান ◈ ৫০ বছর ধরে মসজিদে নববীতে কোরআন পড়ানো শিক্ষকের ইন্তেকাল ◈ ব্যাংকিং খাতে ঋণ জালিয়াতিতে কমেছে বিনিয়োগ পরিবেশ ও আর্থিক স্থিতিশীলতা ◈ ঈদের আগে বেতন দিতে কেন্দ্রীয় ব্যাংকের কাছে ঋণ চায় বিজিএমইএ  ◈ সিডনিতে নারী ফুটবলার‌দের প্রশিক্ষ‌ণে ত্রু‌টি খুঁজে পাচ্ছেন না ‌কোচ পিটার বাটলার  ◈ মন্ত্রিপরিষদ শপথ অনুষ্ঠানে কী হয়েছিল? জানালেন গয়েশ্বর চন্দ্র রায় (ভিডিও) ◈ ঢাকা-আগরতলা-কলকাতা বাস সার্ভিস ফের চালু ◈ গভর্নরকে ‘স্বৈরাচার’ আখ্যা: তিন কর্মকর্তা শোকজ, পরদিনই বিভাগীয় অফিসে বদলি ◈ দুই আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা, শেরপুরে গণভোট হবে না: ইসি

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০৫:৫০ বিকাল
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ০৫:৫০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অস্ট্রেলিয়ার উপকূলে ১৪টি ক্যাঙ্গারুর মৃতদেহ উদ্ধার:পুলিশের সন্দেহ গণহত্যা

ফাহমিদুল কবীর:[২]নিউ সাউথ ওয়েলস পুলিশ জানিয়েছে যে শনিবার সকালে বাটম্যানস উপসাগরের কাছে দুটি স্থানে ১৪ টি ক্যাঙ্গারু মৃত অবস্থায় পাওয়া গেছে। কর্মকর্তারা ব্লেয়ারস রোড এবং স্যান্ডি প্লেসে পাঁচটি প্রাপ্তবয়স্ক ক্যাঙ্গারু এবং একটি মৃত শাবকের সন্ধান পান। ইয়ন

[৩]পরবর্তীতে, কর্মকর্তারা ম্যালোনিস বিচ এলাকায় আরও সাতটি প্রাপ্তবয়স্ক ক্যাঙ্গারু এবং একটি ক্যাঙ্গারু শাবকের মৃতদেহ উদ্ধার করেন।

[৪]যদিও তদন্ত এখনও শেষ হয়নি, কর্মকর্তারা প্রাথমিক ভাবে জানিয়েছেন, ক্যাঙ্গারুগুলিকে ইচ্ছাকৃতভাবে কেউ হত্যা করেছে।

[৫]তদন্ত কর্মকর্তারা নিরাপত্তা ক্যামেরার ফুটেজ পরীক্ষা ও সাক্ষ্যদের জিজ্ঞাসাবাদ করছেন। স্থানীয়দের কাছে সন্দেহভাজন দুটি গাড়ির তথ্য চেয়ে অনুরোধ করেছেন তারা।

[৬]জলবায়ু পরিবর্তন ও আবাসস্থল বিনাশের কারণে অষ্ট্রেলিয়ার কয়েকটি অঞ্চলে ক্যাঙ্গারু এখন বিলুপ্তপ্রায়। সম্পাদনা: সাকিবুল আলম

  • সর্বশেষ
  • জনপ্রিয়