শিরোনাম
◈ গুরুতর আহত মোজতবা খামেনি, গোপনে মস্কোতে অস্ত্রোপচার—আন্তর্জাতিক প্রতিবেদনে দাবি ◈ সৌদির সাড়ে ৭০০ মাইলের পাইপলাইন কি হরমুজ প্রণালির বিকল্প হতে পারবে ◈ যুক্তরাষ্ট্র-ইসরাইল যুদ্ধ কীভাবে কোটি মানুষের খাদ্য সংকট ডেকে আনতে পারে: আরটি’র রিপোর্ট ◈ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বাণিজ্য জোটে বাংলাদেশের নজর ◈ সি‌রিজ জ‌য়ে আন‌ন্দিত ত‌বে শেষ ওভা‌রে ১৪ রান লাগ‌বে ব‌লে ভ‌য়ে ছিলাম: মিরাজ ◈ ক্রেডিট কার্ডের ঋণসীমা বাড়ালো কেন্দ্রীয় ব্যাংক, সর্বোচ্চ মিলবে ৪০ লাখ টাকা ◈ তানজিদের সেঞ্চুরি, তাসকিনের ঝলক—পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় ◈ কেন্দ্রীয় শহিদ মিনারে এলোপাতাড়ি গুলি, একজন আহত ◈ প্রথমবারের মতো ইসরায়েলের বিরুদ্ধে সেজিল ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে ইরান ◈ ২ হাজার কোটি টাকায় সৌদি আরব থেকে জরুরি ভিত্তিতে বাড়তি জ্বালানি কিনছে সরকার

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২১, ০১:৫৫ রাত
আপডেট : ১০ অক্টোবর, ২০২১, ০১:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সোহেল হাসান গালিব: সাহিত্যে নোবেল পুরস্কার একটি অভিশাপ- ইংরেজ জাতিগুলোর জন্য!

সোহেল হাসান গালিব : সাহিত্যে নোবেল পুরস্কার একটি অভিশাপÑ ইংরেজ জাতিগুলোর জন্য। এই পুরস্কারের মূল উদ্দেশ্য নিখিল বিশ্বের সাহিত্যিকদের ইংরেজি ভাষাচর্চায় প্রলুব্ধ করার মধ্য দিয়ে অইংরেজি ভাষাগোষ্ঠীর বিলোপ সাধন। রবীন্দ্রনাথও নোবেল পেয়েছিলেন ইংরেজি ভাষায় তার আলুথালু অবদানের জন্য। হাল আমলে ছদ্মবেশী, ভদ্রবেশী ন্যাটিভ বলে কিছু থাকছে না।

স্পষ্টতই তারা এখন ডায়াস্পোরা। সামাজিক অভিবাসন ও সাংস্কৃতিক অভিপ্রয়াণের ফলে যেসব বঙ্গেত জন্মি হিংসিবে বঙ্গবাণী, যেসব কলিঙ্গে জন্মি স্থিতিবে ইঙ্গ-মার্কিন মুল্লুকে, তারাই এই পুরস্কার পাবেন বলে আশা করা যায়। এর ফলে বঙ্গদেশে একটা হীনম্মন্য সম্প্রদায় তৈরি হবে। সিরাজ সাঁই বলেন, অলরেডি তৈরি হয়ে গেছে। যারা বাংলা ভাষায় সাহিত্যচর্চাকে অন্ধ-কুসংস্কার ভেবে স্বপ্ন ও স্বপ্নভঙ্গের মধ্যে দিনাতিপাত করছেন। ইংরেজির স্বপ্নদোষে জর্জরিত এই চিত্তপ্রসারে নোবেল পুরস্কারের বিরাট অবদান আছে বলে মনে করি। ফেসবুক থেকে ু

  • সর্বশেষ
  • জনপ্রিয়