শিরোনাম
◈ বাংলাদেশ-ইউনান বাণিজ্য সম্প্রসারণে নতুন সম্ভাবনা, বাড়ছে বিনিয়োগ ও ব্যবসায়িক সংযোগ ◈ স্থানীয় নির্বাচন: ৪ হাজার ৫৮০ ইউপির ভোট সামনে রেখে ১৩২ কোটি টাকার কেনাকাটা ◈ রিজার্ভ ৩৬ বিলিয়ন ডলার ছাড়াল, বাড়ছে রেমিট্যান্সও ◈ স্কুল-কলেজের ছুটির তালিকায় পরিবর্তন, একাদশের ক্লাসও একদিন পিছিয়েছে ◈ খুনিরা হত্যার পরদিন অপ্রতিমের মায়ের সঙ্গে যে ‘নাটক’ করে ◈ ঝাড়ফুঁকের কথা বলে শিশুকে বলাৎকার, সাবেক জামায়াত নেতা গ্রেপ্তার ◈ আশুলিয়ায় সিলিন্ডারবাহী কাভার্ড ভ্যানে ভয়াবহ বিস্ফোরণ, নিহত বেড়ে ৮ ◈ কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনের বগিতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট ◈ জ্বালানি তেলের দাম এক লাফে ২০ টাকা বাড়ল, ডিজেল ১৩৫ ও পেট্রোল ১৬০ টাকা লিটার ◈ ন্যাম ভবনে দ্বিতীয় স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার, এমপি গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৮:৫৫ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৮:৫৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আবারও ঝাড়ু হাতে কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী

ফাহমিদুল কবীর:[২] শুক্রবার ভারতের উত্তর প্রদেশের রাজধানী লখনৌয়ে, দলিত সম্প্রদায়ের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। এনডিটিভি

[৩] সম্প্রতি রাজ্যটিতে কৃষকদের আন্দোলনে সহিংসতার ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারের সঙ্গে দেখা করতে যাওয়ার পথে প্রিয়াঙ্কা গান্ধীকে আটক করে রাখা হয়েছিল একটি গেস্ট হাউজে।

[৪] আটকের পর ওই গেস্ট হাউসে প্রিয়াঙ্কার ঘর ঝাড়ু দেওয়ার একটি ছবি প্রকাশিত হয়। এ নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রিয়াঙ্কাকে কটাক্ষ করে বলেন, জনগণ তাদের এ ধরনের কাজের উপযোগী মনে করে।

[৫] আদিত্যনাথের এমন মন্তব্যের পরে গতকাল দলিত সম্প্রদায়ের এলাকায় ঝাড়ু নিয়ে পরিচ্ছন্নতা অভিযানে নেমে প্রিয়াঙ্কা বলেন, আমি আপনাদের সঙ্গে নিয়ে পরিচ্ছন্নতার কাজ করতে এখানে এসেছি। আর যোগীজিকে এটাও জানাতে এসেছি যে ঝাড়ু হাতে কাজ করাও আত্মমর্যাদার। এ কাজ আত্মমর্যাদার প্রতীক বলে মন্তব্য করে টুইটও করেন প্রিয়াঙ্কা। তিনি জানান, বাল্মীকি মন্দিরগুলোয় পরিচ্ছন্নতা অভিযানে নামবেন তার দলের সদস্যরা।

[৬] আদিত্যনাথের মন্তব্যের বিষয়ে প্রিয়াঙ্কা দলিত শ্রেণির মানুষের উদ্দেশ্যে বলেন, তিনি ওই কথা বলে শুধু আমাকে অপমান করেননি; পরিচ্ছন্নতার কাজে জড়িত কোটি কোটি দলিত ভাইবোনকেও অপমান করেছেন। সম্পাদনা:সাকিবুল আলম

  • সর্বশেষ