শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৬:৫৬ বিকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৭:২৩ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক আফগান প্রতিরক্ষামন্ত্রীর পুত্র ২০.৯ মিলিয়ন ডলারে বাড়ি কিনলেন বেভারলি হিল ম্যানসনে

রাশিদুল ইসলাম : [২] আফগান সেনাবাহিনীকে ৮৫ বিলিয়ন ডলারের প্রশিক্ষণ দিয়ে তালিবানদের বিরুদ্ধে যুদ্ধ না করে আত্মসমর্পণ করতে দেখেছে যুক্তরাষ্ট্র। আর এখন সাবেক আফগান প্রতিরক্ষামন্ত্রীর পুত্র লস অ্যাঞ্জেলসে বিলাসবহুল বাড়ি কিনছেন। ইয়াহু নিউজ

[৩] বেভারলি হিলের ট্রাউসডেল এস্টেট প্রোপার্টি থেকে কার্লা রিজ রেসিডেন্স নামে বাড়িটি কেনেন দাউড ওয়ার্দাক। নিজেকে তিনি পরিচয় দিয়েছেন এথনিক পশতুন রিফিউজি হিসেবে। ফ্লোরিডার মিয়ামিতে এডি ক্যাপিটাল গ্রুপের প্রেসিডেন্ট তিনি।

[৪] মিয়ামি বিচে ৫.২ মিলিয়ন ডলারের সেন্ট রেজিস বাল হারবার রিসোর্টটি ওয়ার্দাকের।

[৫] ওয়ার্দাকের বাবা আব্দুল রহিম ওয়ার্দাক ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত আফগানিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ছিলেন। তার নেতৃত্বেই আফগান ন্যাশনাল আর্মি গঠিত হয়।

[৬] ওয়ার্দাকের আরেক ভাই হামেদের এনসিএল হোল্ডিংস কোম্পানিটি পেন্টাগনের আর্থিক সহায়তায় গড়ে ওঠে। এ কোম্পানিটি আফগান রুটে অস্ত্র সরবরাহের নিরাপত্তা নিশ্চিত করত। বিলাসবহুল জীবন যাপন ও বিচ ভলিবলের মত অসংখ ক্রীড়া অনুষ্ঠানের আয়োজক হিসেবে হামেদের সুখ্যাতি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়