শিরোনাম
◈ বিশ্বকা‌পের সে‌মিফাইনা‌লে ওঠার লড়াই‌য়ে রা‌তে ভারত ও ও‌য়েস্ট ই‌ন্ডিজ মু‌খোমু‌খি ◈ মধ্যপ্রাচ্যগামী ১০ ফ্লাইট বাতিল, চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীদের দুর্ভোগ ◈ মধ্যপ্রাচ্যে ‘রেড লাইন’ অতিক্রম না করতে চীনের কড়া বার্তা ◈ পিছিয়ে যাচ্ছে ই‌ন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ◈ ইসরায়েল-যুক্তরাষ্ট্রের হামলায় খামেনির কন্যা, জামাতা, পুত্রবধূ ও নাতি নিহত ◈ ফ্লাইট স্থগিতের কারণে বিমানবন্দরে আটকে থাকা যাত্রীদের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী ◈ হামলায় নিহত আয়াতুল্লাহ খামেনি, ইরানে ৪০ দিনের রাষ্ট্রীয় শোক ◈ খামেনি নিহত হয়েছেন, নিশ্চিত করল ইরানি সংবাদমাধ্যম ◈ এবার কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলা, আহত অনেকে ◈ এবার খামেনির নিহত হওয়ার খবর নিশ্চিত করে ট্রাম্পের পোষ্ট

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৩:৩৯ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৩:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] তেজগাঁয়ে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

মোস্তাফিজুর রহমান: [২] রাজধানীর তেজগাঁওয়ে সড়ক দুর্ঘটনায় হালিমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে।

[৩] শনিবার (৯ অক্টোবর) ভোর সাড়ে চারটায় তেজগাঁ থানাধীন কলমী লতা মার্কেটের সামনে এ দুর্ঘটনাটি ঘটে। মৃত হালিমা বেগম পটুয়াখালী সদর উপজেলার বাদুরা গ্রামের নুর ইসলাম খানের মেয়ে।

[৪] তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) জেসমিন বেগম বলেন, কলমি লতা মার্কেটের সামনে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়।
খবর পেয়ে সেখান থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান তিনি।
বেলা ১১টায় সুরতহাল প্রতিবেদন তৈরি করে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

[৪] মৃতার ছোট ভাই আশিক খা জানান, গতকাল বিকেলে বড় বোন আমার কাছে কিছু টাকা চেয়েছিলো। তখন আমি বলি টাকা দিয়ে তুমি কি করবে সে বলেছিলো দরকার আছে। টাকা না দেওয়াতে। খিলগাঁ পূর্ব গোড়ান ভাড়া বাসা থেকে পাশেই মেজ ভাই মুছাখার বাসায় যাবে বলে বের হয়। পরে রাতে তার আর কোনো খোঁজ খবর পাওয়া যায়নি। আজ ভোরে তেজগাঁও পুলিশের মাধ্যমে খবর পেয়ে হাসপাতালে এসে তাকে মৃত অবস্থায় দেখতে পাই। সম্পাদনা: হ্যাপি

  • সর্বশেষ
  • জনপ্রিয়