শিরোনাম
◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৩:৩৩ দুপুর
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৩:৩৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের হয়ে ওপেন করবেন ইশান কিশান

স্পোর্টস ডেস্ক :[২] বাঁহাতি ইশান কিশান ব্যাটসম্যান শুক্রবার সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে মাত্র ১৬ বলে ফিফটি তুলে ৩২ বলে ৮৪ রানের ঝড়ো ইনিংস খেলে রীতিমত তাক লাগিয়েছেন।

[৩] আইপিএলের দ্বিতীয় লেগে তিন ম্যাচে মাত্র ২৪ রান করে দল থেকে বাদ পড়েন ইশান। তিন ম্যাচ বাইরে থাকার পর গতকাল ম্যাচ খেলার সুযোগ পান। সুযোগটি দারুণভাবে কাজে লাগিয়ে ইশান ঝড় তোলেন ২২ গজে। রোহিত শর্মার সঙ্গে ওপেনিংয়ে নেমে এলোমেলো করে দেন হায়দরাবাদের বোলিং।

[৪] ম্যাচ শেষে ইশান জানালেন, টি-টোয়েন্টি বিশ্বকাপে আমাকে ওপেনার হিসেবে বিবেচনা করে জাতীয় দলে নেওয়া হয়েছে। আমার বিরাট ভাইয়ের সঙ্গে আলাপ হয়েছে। জসপ্রিত ভাইও আমাকে সাহায্য করেছে। বিরাট ভাই আমাকে বলেছেন বিশ্বকাপে আমাকে দিয়ে তিনি ইনিংস শুরু করতে চান। আমাকে বিশ্বকাপে ওপেনার হিসেবে বিবেচনা করে নেওয়া হয়েছে। এজন্য যেন আমি প্রস্তুত থাকি। এটা আমাকে অনেক আত্মবিশ্বাসী করে তুলেছে। বিশ্বকাপের আগে নিজের ভুলগুলো শুধরানোর প্রয়োজন ছিল। নিজের এবং দলের জন্য কিছু রান করা সব সময়ই আনন্দের।

  • সর্বশেষ
  • জনপ্রিয়