শিরোনাম
◈ তাবলিগের শীর্ষ মুরুব্বি মাওলানা ফারুকের ইন্তেকাল ◈ আরও ১৭১ খেলোয়াড় ক্রীড়া কার্ড পেলেন ◈ ওয়াশিংটনের দাবিকে ‘অবাস্তব’ আখ্যা, আলোচনায় না যাওয়ার ঘোষণা ইরানের ◈ যে জেলায় আগের দামেই মিলছে জ্বালানি তেল! ◈ ব্যঙ্গাত্মক কার্টুন শেয়ার করায় গ্রেফতারের পর কারাগারে, সংসদে হাসনাত ও চিফ হুইপের মধ্যে বিতর্ক ◈ জোট শরিকরা সংরক্ষিত নারী আসনে কে কতটি পেল জামায়াত থেকে ◈ বিদ্যুৎ খাতে ৫২ হাজার কোটি টাকা বকেয়া, ঋণের বোঝা দেড় লাখ কোটি: সংসদে জ্বালানিমন্ত্রী ◈ বাসে ৬৪ শতাংশ, লঞ্চ ভাড়া দেড়গুণ পর্যন্ত বাড়ানোর প্রস্তাব ◈ ইরানের সঙ্গে শান্তি আলোচনার জন্য ইসলামাবাদে পৌঁছাল মার্কিন দল ◈ সোমবার বগুড়ায় যাত্রা, ‘ই-বেইল বন্ড’ চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০৪:৪৪ সকাল
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০৪:৪৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তানভীর আহমেদ: বাংলাদেশের যে টেলিভিশন ইউকেতে দেখা যায়, ক্লিনফিডে প্রচার করতে হয়

তানভীর আহমেদ: বাংলাদেশের যে সকল টেলিভিশন ইউকের আকাশে দেখা যায়, তাদের প্রত্যেককেই ক্লিন ফিডেই অনুষ্ঠানমালা প্রচার করতে হয়। প্রত্যেকটি টেলিভিশনকে ব্রিটেনে পৃথক রেজিস্ট্রেশন নিতে হয়েছে অথবা ব্রিটেনের কোনো একটি বাংলাদেশি টেলিভিশন চ্যানেলের সঙ্গে পার্টনারশিপ করতে হয়েছে। ব্রিটেনে জনবল নিয়োগ দিয়েই তাদের যুক্তরাজ্যের দর্শকদের কাছে পৌঁছাতে হয়েছে। বাংলাদেশের কোনো বিজ্ঞাপন ব্রিটেনের বাংলাদেশি চ্যানেল চালাতে হলে ব্রিটেনের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকেই বিজ্ঞাপনের জন্য আলাদা অর্থ দিতে হয়।

বাংলাদেশে বিজ্ঞাপনের টাকা দিয়ে ব্রিটেনের বাজারে বিজ্ঞাপন চালানোর সুযোগ নেই। বাংলাদেশে ক্লিন ফিড কনসেপ্টের আরো একটি ইতিবাচক দিক হলো এই ক্লিন ফিডের জন্য এখন সব বিদেশি চ্যানেল অথবা লোকাল ডিস্ট্রিবিউটররা তাদের প্রযুক্তি আপডেট করবে পাশাপাশি জনবল নিয়োগ দিতে বাধ্য হবে। ক্লিন ফিডের ভিডিও এডিটের জন্য অনেক ভিডিও এডিটর ও আইটি খাতের জনবল প্রয়োজন হবে। ক্লিন ফিড নীতি শুধু বিজ্ঞাপনের বাজারই নয়, নতুন কর্মসংস্থানও সৃষ্টি করবে।

সরকারকে তার সিদ্ধান্তে অটল থাকতে হবে। তবে সরকার যেটি করতে পারে, ক্যাবল অপারেটর বা ডিস্ট্রিবিউটরদের ক্লিন ফিড নামাতে যে প্রযুক্তিগত অবকাঠামো প্রয়োজন হবে সেই খাতে বিনিয়োগ করতে পারে। আদতে সরকার যদি এই খাতে বিনিয়োগ করে দিন শেষে সরকার রাজস্ব থেকে সেই খরচ তুলে নিতে পারবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়