শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ০৯ অক্টোবর, ২০২১, ০২:৩৫ রাত
আপডেট : ০৯ অক্টোবর, ২০২১, ০২:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শওগাত আলী সাগর: অভিনন্দন আবদুলরাজাক গুরনাহ, বিশ্বের আমজনতা আপনাকে জানার সুযোগ পেলো

শওগাত আলী সাগর: সাহিত্যে এ বছরের নোবেল পুরস্কার বিজয়ী লেখক আবদুলরাজাক গুরনাহ’র বইয়ের জন্য টরন্টো পাবলিক লাইব্রেরির একাউন্টে ঢুকেই চক্ষু চড়ক গাছ। তার প্রতিটি বইয়ের জন্য এতো দীর্ঘ কিউ যে ভাগ্যের শিকে ছেঁড়ার জন্য কতোদিন অপেক্ষা করতে হবেÑ কে জানে! ২০১৭-এ প্রকাশিত ‘গ্রাভেল হার্টে’র একটি মাত্র ই-কপির জন্যও হোল্ড রিকোয়েস্ট আছে ১২১টি, এই পোস্ট লেখার সময়। আর ৪টি হার্ড কপির বিপরীতে ৫৬টি হোল্ড রিকোয়েস্ট।

‘প্যারাডাইজে’র কপি আছে ৪টি, তার জন্য ৯৯ জন হোল্ড রিকোয়েস্ট দিয়ে রেখেছেন। আমি একশো নম্বর অনুরোধকারী। পুরস্কার একজন লেখকের, লেখকের সৃষ্টি সম্পর্কে পাঠকদের এভাবেই আগ্রহী করে তোলে! অভিনন্দন আবদুলরাজাক গুরনাহ। লন্ডনের সৃষ্টিশীল সাহিত্যাঙ্গনে আপনার পরিচিতি অবস্থান অনেককাল ধরেই। এবার বিশ্বের আমজনতাও আপনার সম্পর্কে, আপনাকে জানার সুযোগ পেলো। লেখক: কানাডা প্রবাসী সাংবাদিক

  • সর্বশেষ
  • জনপ্রিয়